শুভেন্দুর গড় নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের বিরাট জয়, শূন্য হাতে ফিরল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে উড়ল সবুজ আবির।সবকটি আসনে হেরে পর্যদুস্ত গেরুয়া শিবির।আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বারোটি আসনের নির্বাচনে ১২ টিতে জয়ী তৃণমূল কংগ্রেস।এই নির্বাচনে বিজেপি তৃণমূল এবং বামেরা বারোটি করে প্রার্থী দিয়েছিল। তবে শেষ হাসি হাসলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সমস্ত সিটে জয় লাভ করে নন্দীগ্রামে উড়ল সবুজ আবির। রবিবার সকাল থেকে কটা নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় বিজেপির তৃণমূল এবং বামেরা বারোটি করে প্রার্থী দেয় ।

কিন্তু শেষ অবধি বিজয়ী হয় তৃণমূল কংগ্রেস। এদিন ফলাফল প্রকাশ হতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মী – সমর্থকরা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুনাভ ভূঁইয়া জানিয়েছেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। ২০২৩ সালে পঞ্চায়েতে ভালো ফলাফল করেছিল তৃণমূল ।কিন্তু লোকসভা নির্বাচনে কম ভোট পেয়েছিল। তবে নন্দীগ্রামে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে খুশি নন্দীগ্রামের মানুষ ।তাই এই ধরনের ফলাফল হয়েছে সমবায় নির্বাচনে ।

আগামী ২০২৬ এর বিধানসভার নির্বাচনে দল যাকেই প্রার্থী করবেন, তিনি বিপুল ভোটে নন্দীগ্রামে জিতবেন বলে দাবি করেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রলয় পাল বলেন, সিপিএমকে সঙ্গে নিয়েই সমবায় জিতেছে তৃণমূল কংগ্রেস। ওই এলাকাটি মূলত তৃণমূলের অঞ্চল ।বিজেপি চেষ্টা করেছিল। লড়াই দিয়েছে । ওই সমবায়ের টাকা তৃণমূল লুটপাট করেছে ।এই ফল বিজেপিকে আগামী দিনে বড় লড়াইয়ে সাহায্য করবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য