‘‌মেয়ের কাছেই থাকবে বাংলা পারলে বিজেপি দিল্লি সামলা’, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসে স্বপ্নফেরি করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর প্রত্যেকটি বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য পোস্ট করে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। যা নিয়ে এখন চাপে পড়ে গিয়েছে বঙ্গ–বিজেপি। কারণ অভিষেকের প্রতিটি সভায় ব্যাপক ভিড় হচ্ছে। যা বঙ্গ–বিজেপি নেতাদের সভার তুলনায় বহু গুণ বেশি। নির্বাচন কমিশন র‌্যাম্প করতে নিষেধ করার পরও ভিড় এতটুকু কমেনি। তার উপর অভিষেকের এই চ্যালেঞ্জ কপালে ভাঁজ ফেলেছে।

এদিকে বাংলায় যে আসল পরিবর্তন চাই বলে প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভায় আওয়াজ তুলেছিলেন সেটা যে হবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক। তাই নিজের এক্স হ্যান্ডেল পেজে লেখেন, ‘‌মেয়ের কাছেই থাকবে বাংলা পারলে বিজেপি দিল্লি সামলা।’‌ অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই বাংলা থাকবে বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। বরং পারলে দিল্লি সামলাতে বলেছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় সিঙ্গুরে বেজে উঠেছিল সেবাশ্রয়–২ শিবিরের থিম সং। তা নিয়ে অস্বস্তি ছিলই। এবার তার উপর অভিষেকের ছোড়া চ্যালেঞ্জ পৃথক মাত্রা যোগ করল।

 

অন্যদিকে অভিষেক আজ নিজের পোস্টে ছত্রে ছত্রে আক্রমণ করেছেন বিজেপিকে। প্রধানমন্ত্রীর উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। ঠিক কী লিখেছেন তৃণমূল সাংসদ?‌ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় লিখেছেন, ‘‌প্রচারমন্ত্রী যদি আত্ম–অভিনন্দনমূলক স্লোগানের মাধ্যমে প্রকৃত উন্নয়নের জন্য যত সময় ব্যয় করেন, তার অর্ধেক সময় যদি তিনি সত্যিকারের উন্নয়নে ব্যয় করতেন, তাহলে দেশের লক্ষ লক্ষ মানুষ হয়তো দুর্দশায় ডুবে থাকত না। ‘‌সোনার বাংলা’‌ থেকে ‘‌কমল ছাপ’‌ থেকে ‘‌পরিবর্তন’‌ পর্যন্ত, দিল্লির এই শাসকদের কাছ থেকে বাংলা যতটুকু সবসময় পেয়েছে, তা শুধুই গরম বাতাসের ঝাপটা, বুক ফাঁপা করার মতো শব্দ।’‌

এছাড়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর প্রধানমন্ত্রী জয় বাংলা বলবে বলে দাবি করেন সাংসদ অভিষেক। তাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘‌বিজেপি চিৎকার করে বলে, ‘‌পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।’‌ তারা বাংলার মানুষকে পরিবর্তন করতে চায়। কিন্তু মুষ্টিমেয় জমিদার আমাদের শাস্তি দিতে এবং অবমাননা করে আমাদের আত্মসমর্পণ করতে চাইছে বলেই বাংলার মানুষ নত হবে না, ভাঙবে না, বদলাবে না। ২০২৬ সালের পর ১০ কোটি মানুষের গণতান্ত্রিক ইচ্ছা মোদিজিকে তাঁর অহংকার গিলে ফেলতে এবং একজন পরাজিত মানুষ হিসেবে ‘‌জয় বাংলা’‌ স্লোগান দিতে বাধ্য করবে, যে অটুট চেতনাকে তিনি কখনও জয় করতে পারবেন না তা স্বীকার করে। কৃষ্ণনগরের চাপড়ায় বিশাল রোড শো ইতিমধ্যেই আকাশ জুড়ে আগুনের আলোয় রায় লিখে দিয়েছে। জনগণ ঐক্যবদ্ধ, ক্ষুব্ধ এবং এই বাঙালি–বিরোধীদের বিদায় জানাতে দৃঢ়প্রতিজ্ঞ। কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের জন্য একটি বজ্রধ্বনিপূর্ণ জয় এনে দেবে এবং বাংলায় সমগ্র বিজেপি ৫০ বা তারও কম আসনে নেমে আসবে। বাংলার জয় অনিবার্য।’‌

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!