রোগীর বিছানায় ঘুমোচ্ছে কুকুর, হাসপাতালের চরম অব্যবস্থা ফের মুখ পোড়াল যোগী সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে স্বাস্থ্যবিধির দফারফা। হাসপাতালে বিছানায় রোগীর বিছানায় সারমেয় বাহিনী। মাঝে মধ্যেই যোগী আদিত্যনাথ রাজ্যের সরকারি হাসপাতালগুলির চরম অব্যবস্থা খবরের শিরোনাম হয়। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় সরকারি হাসপাতালের এমন দুর্দশার ভিডিও। হাসপাতাল মানেই রোগীর সেবাশ্রয়। যাকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই হবে। যাতে রোগীর শরীরে কোনও জীবানুর প্রভাব না পড়ে।

কিন্তু বর্তমানে সরকারি হাসপাতালগুলির অন্যরকম চেহারা সোশ্যাল পাড়া দখল করছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ অনেকেরই থাকেনা। তাই অর্থাভাবের কারণে অনেকেরই ভরসার মাধ্যম হয়ে ওঠে সরকারি হাসপাতালগুলি। কিন্তু সেই সরকারি হাসপাতালগুলির এমন বেহাল দশা, আতঙ্ক বাড়িয়েছে রোগীর পরিবারের। এবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলা সরকারি হাসপাতালের একটি ভিডিও শোরগোল ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়। যা প্রশ্ন তুলেছে যোগী সরকারের স্বাস্থ্য কর্মকর্তাদের দায়িত্ব বোধ নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, গোন্ডা জেলা হাসপাতালের বিছানায় ঘুমিয়ে রয়েছে তিনটি পথ কুকুর। অন্যদিকে আর একটি পথকুকুরকে একজন রোগীর পায়ের কাছে ঘুমোতে দেখা যাচ্ছে। সেই একই ওয়ার্ডে বেশ কয়েকজন রোগীও চিকিৎসাধীন। অর্থাৎ কুকুরের সঙ্গে রোগীর চিকিৎসা চলছে।

বিস্তারিত আসছে…

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক