বানতলায় প্লাস্টিকের গুদামে ভয়ংকর আগুন, এলাকা জুড়ে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বানতলায় প্লাস্টিকের গুদামে আগুন। ভয়াবহ আগুন লেগেছে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। যে গুদামে আগুন লেগেছে সেখান থেকে কিছু দূরে ঘনবসতিপূর্ণ এলাকায় রয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাত নটা বেজে পনের মিনিট নাগাদ দমকল দফতরে (Fire Brigade)খবর আছে প্লাস্টিক মজুত রাখার গুদামে ভয়ঙ্কর আগুন লেগেছে। ওই গুদামের ভেতরে যারা ছিলেন আগুন লাগার পরেই তারা বাইরে বেরিয়ে যান।

১০০ থেকে ১৫০ মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে হু হু করে। কোন হতাহতের খবর নেই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সঙ্গে ওই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দূরে থাকা ঘনবসতির ভেতরে যেসব মানুষজন ছিল তাঁরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন। দমকলের পাঁচটি ইঞ্জিনের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুনকে আয়ত্তে আনার। ওই গুদামের ভেতরে প্লাস্টিকের দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। গোটা এলাকা কালো ধোয়াতে ঢেকে গিয়েছে।

বানতলা(Bantala) এলাকায় একাধিক গুদাম রয়েছে। আবার সেখানে ঘনবসতিপূর্ণ এলাকাও রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ অধিকাংশ গুদামে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। প্লাস্টিকের বস্তু মজুদের যে গুদামে আগুন লেগেছে সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা পরবর্তীকালে তা খতিয়ে দেখবে দমকল দফতর। আগুন যদি আয়ত্তে না আসে সে ক্ষেত্রে দমকলের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। দমকল কর্মীরা জলের সঙ্গে ফোন ব্যবহার করে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার রোখার চেষ্টা চালাচ্ছে
ন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের