আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিলক কেটে আসায় ধর্মীয় স্কুল ছাড়তে বাধ্য খুদে, ধর্মীয় বৈষম্যের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: তিলক কেটে আসায় শাস্তিস্বরূপ স্কুল ছাড়তে বাধ্য হলো খুদে পড়ুয়াকে। মাত্র ৮ বছরের পড়ুয়া তিলক কাটতে পারবে না কেন, তা জানে না সে। লন্ডনে ধর্মীয় বৈষম্যের অভিযোগ উঠেছে। পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি।

জানা গিয়েছে, লন্ডনের ভিকার্স লেন প্রাথমিক স্কুলে আট বছরের খুদে তিলক কেটে আসত। সেই কারণে তাঁকে রীতিমতো হেনস্তা করা হতো। প্রধান শিক্ষক একদিন তাকে ডেকে তিলক কেন কাটছে তার ব্যাখ্যা করতে বলেছিলেন। এখানেই শেষ নয়, রীতিমত নজরদারি চালানো হতো তাঁর ওপর। হেনস্তার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেছিল ওই পড়ুয়া। কোনওভাবে স্কুলে যেতে সেই রাজি ছিল না। বন্ধুদের সঙ্গে মেলামেশা ও বন্ধ করে দিয়েছিল। স্কুলে গেলে এক কোণে বসে থাকত সে। বিষয়টি জানতে পেরে পড়ুয়ার মা-বাবা এবং অন্যান্য হিন্দু অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। ধর্মীয় বিশ্বাসের কারণেই এক পড়ুয়াকে এইভাবে এক ঘরে করে দেওয়ার ঘটনা নজির বিহীন।

স্কুলটির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে ২০১০ সালের একুয়ালিটি এক অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রথম নয়। এর আগেও বিকাশ গ্রীন প্রাইমারি স্কুলে ধর্মীয় বৈষম্যের কারণে স্কুল ছাড়তে বাধ্য করা হয়েছিল অন্তত চার জন পড়ুয়াকে। এবারও সেই একই ধরনের ঘটনা ঘটেছে। শিশুটি রীতিমতো আতঙ্কে রয়েছে। তিলক পড়ে আসতে তাকে হেনস্থা করা হবে তার চেয়ে ভাবতেও পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ