আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌শুধু বিজেপি নয়, নীতিনকে এনডিএ’ও চালাতে হবে’‌, নবীন বরণে বিদায়ের সুর প্রধানমন্ত্রীর কণ্ঠে

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৪৫ বছর বয়স। তার মধ্যেই দেশের শাসকদলের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব পেলেন। আজ, মঙ্গলবার থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসলেন নীতিন নবীন। জেপি নাড্ডার পর বিজেপির এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং–সহ শীর্ষ নেতা–মন্ত্রীরা। বয়সের নিরিখে বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল কার্যত বিদায়ের সুর। আর তা নিয়ে এখন জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে দু’‌দিন আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি এক সভায় বলেছিলেন, নবীনদের এগিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। আর পুরনোদের সরে গিয়ে অন্য কাজ করতে হবে। সেই সময় এখন এসে গিয়েছে। এই কথা বলার পর আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রীর কণ্ঠেও নিজের বিদায়ের সুর শোনা গেল। তাও দলের কার্যালয়ে নীতিন নবীনকে বরণ করার অনুষ্ঠানে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভরা সভায় বলেন, ‘‌শুধু বিজেপি নয়, নীতিনকে এনডিএ’ও চালাতে হবে। নীতিন নবীন এখন আমাদের নেতা। বিজেপি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। বিজেপি শূন্য থেকে শিখরে উঠে এসেছে। আমি বিজেপির কার্যকর্তা, এটাই গর্বের বিষয়। নীতিন নবীন এখন আমার বস।’‌

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নীতিন নবীন। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। গত ডিসেম্বর মাসেই তাঁকে কার্যনির্বাহী সভাপতি পদে বসানো হয়েছিল। দলের অন্দরে তখন থেকেই স্পষ্ট হয়েছিল, ভবিষ্যতের নেতৃত্বের জন্য নীতিন নবীনই বিজেপির বড় ভরসা। আর আজ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌আমাদের অধ্যক্ষ বদলালেও আদর্শ একই থাকে। নেতা পাল্টালেও দিশা ঠিক থাকে। আর বিকশিত ভারতের জন্য আগামী ২৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। হতে পারি আমি প্রধানমন্ত্রী। কিন্তু বিজেপিতে আমি এক কার্যকর্তা। আর নীতিন নবীন আমার বস।’‌

এছাড়া প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার যে সময় হয়েছে সেটা মোদি বিলক্ষণ বুঝতে পারছেন। আরএসএসও তাই চায়। এই কারণে আজ ভরা সভায় সবাইকে ইঙ্গিত দিয়ে রাখলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই নরেন্দ্র মোদির কথায়, ‘‌নীতিন নবীনকে এতদিনে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, তাতেই নিজেকে প্রমাণ করেছেন। নীতিন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর এখন এআই ব্যবহার করছেন। বিজেপি এক সংস্কার, এক পরিবার। এই দলে মেম্বারশিপের থেকে বেশি রিলেশনশিপ রয়েছে। নেতৃত্ব বদলায় কিন্তু দিশা বদলায় না। পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গনায় বিজেপি মানুষের কন্ঠস্বর হিসেবে উঠে এসেছে। অনেকদিন ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। সেই ট্রেন্ডও ভেঙে দিয়েছে বিজেপি।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ