আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাজার মেয়াদ শেষ হলেও মেলেনি মুক্তি, করাচির জেলেই মৃত্যু মোদির রাজ্যের ম‍ৎস্যজীবীর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অনুপ্রবেশের দায়ে ২০২২ সালে পাকিস্তানি উপকূলরক্ষীর বাহিনী ধরা পড়েছিলেন গুজরাতের বেশ কয়েকজন ম‍ৎস্যজীবী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজার মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। কিন্তু দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে জেল থেকে ছাড়া পেয়ে মাতৃভূমি ফেরা হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানের জেলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ম‍ৎস্যজীবী। জীবিত অবস্থায় দেশে ফিরতে না পারলেও অন্তত শেষকৃত্য যাতে জন্মভিটেতে হয় তার জন্য মৃতের মরদেহ ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন পরিজনরা।

পোরবন্দরের ম‍ৎস্যজীবীদের সংগঠনের প্রাক্তন সভাপতি জীবন জুঙ্গি জানিয়েছেন, গির সোমনাথ জেলার উনার বাসিন্দা ওই ম‍ৎস্যজীবী ২০২২ সালে পাক নিরাপত্তা বাহিনীর হাতে পাকড়াও হয়েছিলেন। ওই বছরেও তার সাজার মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের হল, সাজার মেয়াদ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও পাকিস্তানি জেল থেকে মুক্তি পাননি। বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারি করাচির মালির জেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গত বছরের ২২ ডিসেম্বর ম‍ৎস্যজীবিদের তরফে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে এক পত্র পাঠিয়ে পাকিস্তানের জেলে বন্দি গুজরাত, মহারাষ্ট্র ও দমন-দিউয়ের ১৬০ জেলেকে মুক্তির বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন। ওই স্মারকলিপিতে বলা হয়েছিল, ‘২০০৮ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী নাগরিকত্ব প্রমাণ হলে সাজার মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে অনুপ্রবেশের দায়ে পাকড়াও হওয়া ম‍ৎস্যজীবীদের মুক্তি দিতে হবে। অথচ তা মেনে চলা হচ্ছে না। এমনকি ধরা পড়ার পরে ম‍ৎস্যজীবীদের কূটনৈতিক অ্যাকসেস (কনস্যুলার অ্যাকসেস) দেওয়া হচ্ছে না।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ