ঠেকায় পড়ে আরএসএসের দুয়ারে বঙ্গ–বিজেপি, বিধানসভা নির্বাচন নিয়ে বসছে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বিজেপির সঙ্গে রসায়ন খারাপ হয়েছিল আরএসএসের। তার জেরে বঙ্গ–বিজেপিও দূরত্ব তৈরি করেছিল। কিন্তু এখন শিয়রে বিধানসভা নির্বাচন। আর বঙ্গ–বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট এবার বাংলা দখল অধরা থাকবে তাদের। এই পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব থেকে সরে আসতে চাইছে বঙ্গ–বিজেপি। এবার সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে তৎপর হয়েছে বঙ্গ–বিজেপি। তাই এখন আরএসএসের দুয়ারে কড়া নাড়ছে বঙ্গ– বিজেপি। আর তাই আজ শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার সমন্বয় বৈঠকে বসছেন আরএসএসের সঙ্গে বলে সূত্রের খবর। এই বৈঠকের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ঠিক করা এবং আগামী দিনে সংগঠন কোন পথে এগোবে সেটা চূড়ান্ত করা।

এদিকে এটা যে ঘটবে তা আগাম আঁচ মিলেছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কার্যকলাপে। আদি নেতাদের গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে রাজ্য কমিটি। জেলা সাংগঠনিক কমিটিতেও রয়েছে সেই ধারা। তারপরই মোর্চার ইনচার্জ বসানোর ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার আরএসএসের সঙ্গে বৈঠক করতে চাইছে বঙ্গ–বিজেপির নেতারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং আরএসএসের মধ্যে যে মতানৈক্য ও সমন্বয়ের ঘাটতি দেখা গিয়েছিল, তার প্রভাব ফলাফলে পড়েছিল। সেখান থেকেই শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সংগঠনগত সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে বঙ্গ–বিজেপি বলে সূত্রের খবর।

অন্যদিকে বাংলার বুথ স্তরে আরএসএসকে সক্রিয় করতে চাইছে বঙ্গ–বিজেপি। কারণ সেখানেই চরম দুর্বলতা রয়েছে। সেটা বারবার প্রমাণিতও হয়েছে। তবে আরএসএসের সঙ্গে দূরত্ব কমানোর নেপথ্যে আছে অন্য কাহিনী। সেটা হল, নতুন সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন। তাঁর সঙ্গে একপ্রস্ত বৈঠক হয় বঙ্গ–বিজেপির নেতাদের। সেখানেই এই পথ বাতলে দেন নীতিন বলে সূত্রের খবর। আর তারপরই আজ এই বৈঠক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরএসএসের নিজস্ব মূল্যায়ন কী?‌ সেটা আজকের বৈঠকে উঠে আসতে পারে। গ্রাম ও শহরতলির এলাকায় ভোটারদের মনোভাব, সংগঠনের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশদ আলোচনা হবে বলে সূত্রের খবর।

এছাড়া আগামী ২৮ জানুয়ারি নীতিন নবীন বঙ্গ–সফরে আসছেন বলে জানা গিয়েছে। তার আগে এই দূরত্ব মিটে গিয়েছে তা দেখতে চান তিনি। তারপর নবনির্বাচিত বিজেপি সভাপতি রাজ্য সভাপতিদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন বলে সূত্রের খবর। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ–সহ যে সব রাজ্যে আগামী দিনে নির্বাচন রয়েছে, সেখানে সংগঠন কতটা প্রস্তুত, বুথ স্তরের কাজ কেমন পর্যায়ে রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আরও জোর দেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখা হতে পারে। এই বৈঠকের মাধ্যমে বঙ্গ–বিজেপি দূরত্ব কমাতে ছুটছে। ঠেকায় পড়ে এখন পথ বদল বঙ্গ–বিজেপির নেতাদের বলে সূত্রের খবর।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য