ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য অতিরিক্ত ১৪০টি পদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, রাখলেন কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য বাড়তি পদ তৈরি করল রাজ্য সরকার। আজ, বুধবার নবান্ন থেকে পদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়ে এখন আলোচনা তুঙ্গে উঠেছে। কারণ বহুদিনের এই দাবি ছিল ডব্লিউবিসিএস অফিসারদের। কিন্তু বামফ্রন্ট জমানায় তেমন কোনও মান্যতা মেলেনি। এবার যা মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আগেই তিনি ঘোষণা করেছিলেন ডব্লিউবিসিএস অফিসারদের জন্য অতিরিক্ত পদ ঘোষণা করবেন। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

এদিকে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিষয়ক দফতরের সচিব রাজ্যপালের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তির ঘোষণা অনুযায়ী বিশেষ সচিব পদে অতিরিক্ত ৪০টি পদ এবং যুগ্মসচিব পর্যায়ের আরও ১০০টি পদ সৃষ্টি করা হয়েছে। মোট বাড়ল ১৪০টি পদ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘোষণা করার জেরে আমলা মহলে এখন খুশির হাওয়া বইছে। নবান্ন জুড়ে এখন এই আলোচনা চলছে। সকলেই বেশ আনন্দ পেয়েছেন এই ঘোষণা সামনে আসার পর।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগেই এমন দাবি জানিয়েছিলেন ডব্লিউবিসিএস অফিসাররা। তবে সেটা যে এভাবে হয়ে যাবে তা অনেকেই ভাবেননি। তবে অতিরিক্ত পদ তৈরির আবেদন পাওয়ার পর তাতে সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডব্লিউবিসিএস আধিকারিকদের আজ সেই দাবি পূরণ হল। বেশিরভাগ ডব্লিউবিসিএস অফিসার বলছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানিয়েছিলাম। তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি কার্যকর হলে ডব্লিউবিসিএস আধিকারিকদের একটি বড় অংশ উপকৃত হবেন।

এছাড়া পশ্চিমবঙ্গে কর্মরত ডব্লিউবিসিএস আধিকারিকদের একটি অংশের সঙ্গে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর একটি বৈঠকও হয়েছিল মুখ্যমন্ত্রীর। সেখানে তখন দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ওই বৈঠকের পর সংশ্লিষ্ট আধিকারিকদের পৃথক পৃথকভাবে চিঠি পাঠিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি জানিয়েছিলেন, আলোচনায় উঠে আসা দাবিগুলি বাস্তবায়নের পথে রাজ্য সরকার এগোচ্ছে। দুটি দাবি ছিল—এক, বিশেষ সচিব পদে টানা দু’বছর কাজ করলে সিনিয়র বিশেষ সচিব পদে পদোন্নতি দেওয়া হোক। দুই, শীর্ষস্তরের বেতন কাঠামোয়—যেমন যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও বিশেষ সচিব স্তরে—পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্থবিরতা তৈরি হয়েছে। সেই সমস্যা কাটাতে পদের সংখ্যা বাড়িয়ে পদোন্নতির সুযোগ বৃদ্ধি করা হোক। এবার তা কার্যকর করলেন।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার