এসএসসি দুর্নীতি মামলায় ইডি ‘মিডলম্যান’ প্রসন্নর ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল, টার্গেটে বিধায়ক জীবনকৃষ্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ‘মিডলম্যান ‘প্রসন্ন কুমার রায়ের(Prasanna Kumar Roy) বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আটক সম্পত্তির মূল্য ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা। এটি সূত্রে দাবি বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা রিসোর্ট হোটেল বিভিন্ন সম্পত্তি। এই গুলি কেনা হয়েছিল অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে। শুধু সম্পত্তি কেনা না আত্মীয় পরিজনদের নামে বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে টাকা নিয়ে গিয়ে বিনিয়োগ করেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা(MLA Jiban Krishna Saha)।

মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে নিয়োগ মামলায় ২০২৩ সালে এপ্রিলে গ্রেফতার করে সিবিআই। সেই সময় সেই পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমার কাছে টাকা নেই। পরে জামিনে ছাড়া পান তিনি। এরপর গত বছর আগস্টে সেই নিয়োগ মামলাতে ইডি, গ্রেফতার করে তাঁকে। সেই সময় সে পাঁচিলে উঠে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন। ইডির দাবি বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। বিধায়কের স্ত্রী এবং বাবার ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের জন্য ব্যবহার হয়েছে। এ বিষয়ে নথি চেয়েও পাওয়া যায়নি বলে আদালতের ইডির আইনজীবী জানান। এছাড়া এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করে সিবিআই ।

পরে এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ।বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন ।তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার সন্ধান পায় ইডি(ED)। তবে ইডির পক্ষ থেকে আদালতে চার্জশিটে জানানো হয়েছে প্রসন্ন স্থানীয় চাষীদের মজুরি ভিত্তিতে জমিতে অর্থ বিনিয়োগ করেছিলেন। এছাড়া তাঁর রোজগার করা অর্থ নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছিলেন। কেনা হয়েছিল একাধিক সম্পত্তি। এগুলি অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে