স্কুলের মধ্যে দুই শিক্ষকের মল্লযুদ্ধ! তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের

আগামিকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে খুলছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়েই করোনা বিধি মেনে খুলবে স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে খুলছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়েই করোনা বিধি মেনে খুলবে স্কুল। কিন্তু তার আগেই বিরল চিত্র দেখা গেল কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলে। পড়ুয়াদের মধ্যে মারামারি এমনকি ছাত্রীদের মধ্যে চুলোচুলিও দেখেছে আমজনতা। কিন্তু দুই শিক্ষকের মধ্যে মারামারি? এমনই ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক ও ভুগোলের শিক্ষক কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস ও সহ শিক্ষক তথা ভুগোলের শিক্ষক নিমাই মজুমদারের সঙ্গে কোনও না কোনও বিষয়ে মনোমালিন্য লেগেই থাকত। বুধবার যা চরমে ওঠে। ওই শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘ দিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। স্কুলের অন্যান্য শিক্ষক প্রতিবাদ করতে গেলেই তাঁদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেখান তিনি। কার্যত ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন স্কুলে। শিক্ষকদের জরুরি কাগজপত্র আটকে রাখা ও পে-স্লিপ আটকে রেখেছেন প্রধান শিক্ষক। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। মঙ্গলবার নিমাইবাবু প্রধান শিক্ষকের কাছে তাঁর স্যালারি স্লিপ চান। কিন্তু প্রধান শিক্ষক স্কুলের ক্লার্ককে তা না দেওয়ার জন্য বলেন। তারপরেই অশান্তি চরমে ওঠে।

সেই সময় প্রধান শিক্ষক ওই প্রতিবাদী শিক্ষকের উপর চড়াও হন। দুই শিক্ষকের মধ্যে ব্যাপক মারামারি, চড়, ঘুষিও চলতে থাকে। যার ভিডিও ভাইরাল হয়। ভুগোলের শিক্ষক জানিয়েছেন, ‘দীর্ঘ দিন ধরেই এই প্রধান শিক্ষক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগেও নানা রকম অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রতিবাদ করলেই বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়।’ যদিও পুরো ঘটনাটি ভালো চোখে দেখছে না শিক্ষা দফতর। ভিডিও ভাইরাল হতেই পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের জবাব তলব করেছে শিক্ষা দফতর। তদন্তের নির্দেশও রয়েছে দফতরের তরফে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের