‘শত্রু’ ভারতের সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছেদ করার দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাটক শেষ। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাচ্ছেন না লিটন দাসরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ডাকা বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে শুধু বিশ্বকাপ ক্রিকেট বয়কট নয়, ভারতের সঙ্গে সমস্ত রকমের খেলা বয়কটের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের সঙ্গে যাবতীয় খেলা বয়কট করা হোক। নিরপেক্ষ কোনও দেশের মাটিতে খেলা হলেও ওয়াকওভার দেওয়া হোক শত্রুদের। তার ওই দাবি শুনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে দেশে যে নির্বাচিত সরকার আসবে, তারাই সিদ্ধান্ত নেবে। তবে যতদিন আমরা আছি, ভারতের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেকে নির্দেশ দেওয়া হয়, বিশ্বকাপ খেলতে যেন ভারতে দল না পাঠানো হয়। সরকারের কাছ থেকে ওই নির্দেশ পাওয়ার পরেই বিসিবির তরফে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে জানানো হয়, নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচের আয়োজন করা হোক। প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হোক। যদিও আয়ারল্যান্ডের তরফে আইসিসিকে স্পষ্ট জানানো হয়, গ্রুপ বদলানো যাবে না। ভারতের বিরুদ্ধে জেহাদে একমাত্র মোল্লার দেশ পাকিস্তান বাদে আর কাউকে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বুধবারই আইসিসির বোর্ড সভায় ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে ভোটাভুটিতে গোহারান হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘মোল্লার দেশ’ হিসাবে পাকিস্তান একমাত্র পাশে দাঁড়িয়েছিল। বাকি কোনও দেশ সমর্থন করেনি। উল্টে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই ডেডলাইন পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে এদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বোর্ডের শীর্ষ কর্তাদের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সব সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বৈঠকে ডাক পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ।

সূত্রের খবর, বৈঠকে অধিকাংশ ক্রিকেটারই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল করেন। তারা যুক্তি দেখান, কারও দয়ায় নয়, নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তখন আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপ খেলতে গেলে দেশে ফিরে আপনারা ইসলামী সন্ত্রাসীদের হামলার মুখে পড়বেন। বাড়িঘর জ্্বালিয়ে দেওয়া হবে। সেই ঝুঁকি নিতে পারবেন? সরকারের সিদ্ধান্ত হল, ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট। সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই