আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা পুত্র তারেককে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ জামায়াতে আমীরের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হতেই প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী সভায় তারেককে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করেছেন জামায়াতের আমীর শফিকুর রহমান। আর ‘মুফতি’ বলে কটাক্ষ করেছেন মিয়া গোলাম পরওয়ার। যদিও জামায়াতের নেতাদের আক্রমণের পাল্টা জবাব দেননি বিএনপির চেয়ারম্যান।

এক সময়ে শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে জোট গড়ে লড়লেও বর্তমানে প্রতিপক্ষ হিসাবে আসরে অবতীর্ণ হয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপি। দুই দলই ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতা দখলে মরিয়া। তাই নির্বাচনী প্রচার শুরু হতেই দুই শিবিরের নেতারা আস্তিন গুটিয়ে পরস্পরকে আক্রমণ করতে নেমে পড়েছেন। এদিন পঞ্চগড়ে এক সভায় জামায়াতের আমীর শফিকুর রহমান সরাসরি তারেক রহমানকে আক্রমণ করে বলেন, ‘ওরা প্রতি পাঁচ বছরে একবার আসে, বাকি সাড়ে চার বছর ওদের হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে।’

জামায়াতের আমীরের পাশাপাশি খালেদা পুত্রকে নিশানা করেছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল তথা খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। এদিন সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি কটাক্ষের সুরে  বলেন, ‘আমরা ধারণা করেছিলাম, উনি (তারেক রহমান) লন্ডনে গিয়েছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো আছে। কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গিয়েছেন। বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন, কে মুসলমান আর কে কাফের।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ