SIR-এর বিরোধিতায় রেললাইনে শুয়ে বিক্ষোভ, ব্যহত হাওড়া-বর্ধমান ট্রেন পরিষেবা

SIR-এর বিরোধিতায় রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আটকে গেল হাওড়া-বর্ধমান লোকাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ SIR-এর বিরোধিতায় রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আটকে গেল হাওড়া-বর্ধমান লোকাল। শনিবার (২৪ জানুয়ারি) তথা আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার আগেই সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বর্ধমান স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ জাতীয় পতাকা হাতে নিয়ে স্টেশন চত্বরে ঢুকে পড়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পাশাপাশি এসআইআর বয়কট সম্বলিত একটি পোস্টারও নিয়ে আসেন তাঁরা।

এরপরেই স্টেশনে ঢোকার চেষ্টা করলে রেল পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তাঁদের। পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দিতে চাইলে চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপরে স্টেশনে ঢুকে রেললাইনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় ২৫ মিনিট ধরে তাঁরা রেল লাইনে বিক্ষোভ দেখান। যার ফলে বর্ধমান স্টেশনে বেশ কিছুক্ষন আটকে পড়ে লোকাল ট্রেনগুলি। যার মধ্যে হাওড়া-বর্ধমান লোকাল রয়েছে। যাত্রীরা স্টেশনে নেমে যাওয়ার পরেও কিছুক্ষন ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে বিক্ষোভকারীদের লাইন থেকে সরানোর পরে ট্রেনটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়, বেলা ১১ টা ৫০ মিনিট নাগাদ ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। কিন্তু স্টেশনে বিক্ষোভ চালিয়েই যান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিয়ে কার্যত হিমশিম খেতে হয় রেল পুলিশকে।

বর্তমানে এসআইআর আতঙ্কে দম ফাটছে রাজ্য বাসীদের। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়েছে অনেকের। ভারতীয় নাগরিক প্রমাণ না হলেই ভিন দেশে চলে যেতে হবে। এই ভয়েই দিন কাটছে রাজ্যবাসীদের। এই আতঙ্কে অনেকে মারা গিয়েছেন। কাজের অতিরিক্ত চাপে BLO-রাও অসুস্থ হয়ে পড়ছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকার। এদিন বর্ধমান স্টেশনে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে দাবি করেন যে, তাঁরা এই দেশের নাগরিক। এত বছর ভোট দিয়ে এসেছেন। SIR প্রক্রিয়ায় সমস্ত নথি দেওয়ার পরেও তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন তাঁদের এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত।

স্কুলে ভর্তির নিয়মে বড় বদল! পরীক্ষা নয়, লটারিতে সুযোগ, কোন বয়সে কোন শ্রেণি?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি