ধূপগুড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন,পরে থানায় গিয়ে আত্মসমর্পণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালবেলায় ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় নিজের বিবাহিত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।নিহত মহিলার নাম সোমা রায়(Soma Roy) (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোমা রায় বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত স্বামী শ্রীকান্ত রায় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একাধিক কোপে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোমা রায়।

চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। বাধা দিতে গেলে অভিযুক্ত দ্বিতীয় শাশুড়ি শুশীলা রায়ের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ। এরপর রক্তমাখা ধারালো অস্ত্র হাতে নিয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে ধূপগুড়ি থানার দিকে হেঁটে যায়। পথে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন।পরে অভিযুক্ত শ্রীকান্ত রায় ধূপগুড়ি থানায়(Dhupguri P.S.) গিয়ে আত্মসমর্পণ করে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ । এই খুনের ঘটনার পেছনে পরকীয়া সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি অন্য রাজ্যে কাজ করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে স্ত্রী পাশের বাড়ির যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান। বাড়ি ফিরে এসো আমি হাতেনাতে স্ত্রীকে পরকীয়া সম্পর্কের সময় ধরে ফেলেন। এরপর শনিবার সকালে ধারার অস্ত্র দিয়ে স্বামী নিজের স্ত্রীকে এলোপাতাড়ি কোপ মেরে খুন করে। খুন করার পর স্বামী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের