কবে থেকে শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? রইল বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরি হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরোভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ‘দাদার’ ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে বহু দিন থেকেই চলছে জম্পনা। সৌরোভের ভূমিকা দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেতা রাজকুমার রাওকে। কবে থেকে শুরু হবে মহারাজের বায়োপিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে, লাভ রঞ্জন তার আসন্ন প্রকল্পগুলি সম্পর্কে কথা বলেছেন এবং সৌরভের বায়োপিক সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছেন। জানিয়েছেন এই ছবির শুটিং শীঘ্রই শুরু হতে চলেছে।

সিনেমাটি দেখানো হবে সৌরোভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবন থেকে শুরু করে তাঁর ক্যারিয়ার এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প। মহারাজের জীবনের ২০১১ সাল পর্যন্ত সময়কাল ছবিতে তুলে ধরা হবে। তাই সানাকে খুবই ছোট দেখানো হবে। তাই এই ভূমিকায় মুম্বইয়ের কোনও শিশুশিল্পী অভিনয় করবে। তবে ‘দাদা’র সঙ্গে এখনও রাজকুমার রাও-এর কোনও বৈঠক হয়নি। দাদা কলকাতায় ফিরলে রাজকুমার কলকাতায় আসবেন বলে জানা যায়। মুখোমুখি বসবেন দুজনে। যদিও রাজকুমার নিজের মতো করে প্রস্তুতি শুরু করেছেন। স্ত্রী পত্রলেখার থেকে বাংলা ভাষা শিখছেন। রাজকুমার সৌরভের মতো অভ্যাসও শুরু করে দিয়েছেন।

ছবির শুটিং কবে শুরু হবে?

এক সাক্ষাৎকারে, লাভ রঞ্জন জানিয়েছেন তাঁদের টিম ২০২৬ সালের মার্চ মাসে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তিনি শুরুর সময় নিশ্চিত করলেও, প্রকল্প সম্পর্কে আর কোনও বিবরণ শেয়ার করেনি। রাজকুমার রাওকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়।   জানা গিয়েছে রাজকুমার ইতিমধ্যেই  বামহাতি ব্যাটিংয়ের কৌশল শিখছেন। অভিনয় নিয়ে রাজকুমার  জানিয়েছিলেন তিনি এই ভূমিকায় অভিনয়  করার বিষয়ে খুব নার্ভাস ছিলেন। 

প্রসঙ্গত, লাভ রঞ্জন তার আসন্ন প্রকল্প “বধ ২”-এর উপর মনোযোগ দিচ্ছেন। সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্ত অভিনীত এই বহু প্রতীক্ষিত ক্রাইম থ্রিলারটি ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এটি পরিচালনা করেছেন জসপাল সিং সান্ধু এবং প্রযোজনা করেছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের লাভ ফিল্মস।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার