সরস্বতী মণ্ডপে প্রতিমা চুরির অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা, গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত শান্তিপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুরে সরস্বতী পুজোর মণ্ডপ থেকে প্রতিমা চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া গ্রাম। স্থানীয়দের অভিযোগ, গ্রামেরই বাসিন্দা সুবীর বিশ্বাস নামের এক যুবক গভীর রাতে পুজোমণ্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা নিয়ে পালানোর চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী বলেও এলাকার একাংশ দাবি করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এই বছরেও বেলঘরিয়ার মহিলাদের উদ্যোগে সরস্বতী পূজোর আয়োজন করা হয়েছিল। অভিযোগ , শুক্রবার রাত প্রায় ১২ টা নাগাদ সুবীর বিশ্বাস মন্ডপে ঢুকে প্রতিমা সরানোর চেষ্টা করেন। তবে সেই সময় কয়েকজন স্থানীয় বাসিন্দার চোখে পড়ে বিষয়টি। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তিনি প্রতিমাটি সেখানেই ফেলে রেখে পালিয়ে যান। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনার খবর দ্রুত ছড়িয়ে যায়।

আরও পড়ুন: ১ থেকে ৫০ লিখতে না পারায় ৪ বছরের একরত্তিকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

এই ঘটনার পর শনিবার দুপুরে শান্তিপুর ফুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে নামেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। শান্তিপুরে ব্লক তৃণমূলের সহ সভাপতি সুব্রত সরকার বলেন, ” ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। নদিয়া দক্ষিণ জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, “এই ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানিনা। ঘটনার সত্যতা যাচাই করা দরকার। তবে কেউ যদি সত্যিই প্রতিমা চুরির চেষ্টা করে থাকে,তাহলে তার কঠোর শাস্তি হওয়া উচিত।”  ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের সংযোগের কারণে ৬ রাশির জাতকদের সামনে সুবর্ণ সুযোগ

অযাচিত অর্থ আয় নাকি মানসিক বিষণ্ণতা, কেমন যাবে রবিবার ছুটির দিন?

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম