খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ গুয়াহাটিতে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। ম্যাচের আগে সেই চেনা ছন্দে দেখা গেল ভারতের হেড কোচ কোচ গৌতম গম্ভীরকে। টানা তিনটি ম্যাচে জয়ের জয় প্রার্থনা করতে হাজির হয়েছিলেন কামাখ্যা মন্দিরে। আজকের ম্যাচ জিততে পারলেই ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। 

রবিবার অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, দলের সাফল্য এবং সিরিজে টিমের ভালো পারফরম্যান্সের জন্য দেবীর কাছ থেকে আশীর্বাদ কামনা করেন গম্ভীর। এই সফর গম্ভীরের আধ্যাত্মিক দিক এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতিবাচক শক্তি অর্জনে তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাসকে প্রতিফলিত করেছে। প্রাক্তন ভারতীয় ওপেনারকে এক ঝলক দেখার জন্য ভক্ত এবং স্থানীয়রা মন্দিরের বাইরে ভিড় জমিয়েছিলেন। গম্ভীরের নম্র এবং দৃঢ় আচরণের সর্বদাই প্রসংশিত হয়। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে গম্ভীরের প্রার্থনা খেলোয়াড়দের মানসিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে রবিতেই সিরিজ নিজেদের পকেটে ভরতে চায় সূর্যরা 

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি টেস্ট সিরিজে প্রথম দুটিতেই জয়ী হয়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজ রবিবার জয়ী হলে সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে সূর্য কুমার যাদবরা। আর গুয়াহাটিতে এই চেষ্টার  যে ত্রুটি রাখবে না তা বলাই বাহুল্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ছিল দুই দলের কাছেই শেষ প্রস্তুতি ম্যাচ। শুরু থেকেই দুর্দান্ত খেলছে ভারত। গত শুক্রবারের ম্যাচে অভিষেক ও সঞ্জু খেলতে না পারলেও অধিনায়ক সূর্য কুমার যাদব ও টি-টোয়েন্টি দলে ফেরা ঈশান কিষাণএর ঝড়ো ব্যাটিংয়ে ওভার শেষের আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় সূর্যরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব  মাত্র ৩৭ বলে ৮২ রান করে অনন্য ভূমিকা রেখে করে ভারতকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন। তবে আজ ম্যাচ জিততে মরিয়া থাকবে নিউজিল্যান্ডও। 

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের