Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে হঠাৎ হানা পুলিশের, তারপর কী ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে বেশ কিছু মাথা যেন কি করছে। হঠাৎ জ্বলে উঠলো পুলিশের জোরালো টর্চ। সেখানে তখন চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান মালদহের কালিয়াচকে(Kaliyachak)। হাতেনাতে গ্রেফতার পাঁচ মাদক কারবারি। উদ্ধার দুই কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য দুই কোটি টাকারও বেশি। তবে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশি অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে রবিবার দুপুরে মালদা আদালতে(Malda Court) পেশ করা হয়। জানা গিয়েছে, কালিয়াচকের শেরশাহী এলাকার মহেশপুর নয়াগ্রামে(Nayagram) একটি বাগানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার(Brown Sugar) তৈরির কাজ করছিল।

সেই খবর পেয়ে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের হানায় ধরা পড়ে যায় শেরশাহীর বাসিন্দা মোঃ তসলিম শেখ, আব্দুল্লাহ শেখ, রাজীব শেখ এবং মহম্মদ তাজেল শেখ। এছাড়াও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ইমামজায়গীর এলাকার বাসিন্দা মুরসেলিম শেখকে। ঘটনাস্থাল থেকে একটি কন্টেনার সহ ২কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ।মালদহের পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মনিপুর, ঝাড়খণ্ড, বিহার প্রভৃতি প্রতিবেশী রাজ্য থেকে মাদকের কাঁচামাল আনিয়ে কালিয়াচকের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার তৈরির চক্র সক্রিয় রয়েছে।

গত দুই মাসে অন্তত ৯০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ৪০ কেজিরও বেশি ব্রাউন সুগার। শনিবার রাতে মাদক তৈরি কাজ চলছে জেনে পুলিশ অভিযান চালায়। এই মাদক তৈরির আড়ালে কে বা কারা রয়েছে, এই মাদক কোথায় সরবরাহ করা হত? তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন