ঘর থেকে বেরোনোর মুখে হাঁচি? শুভ নাকি অশুভ কি বলছে শাস্ত্র জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:   বাড়ি থেকে বের হওয়ার সময় হাঁচি দিলে অনেকেই তাকে অশুভ বলে মনে করেন। যদি শুভ কাজে কেউ যান তাহলে বের হওয়ার সময়ে হাঁচি পরলে থেমে যান। কেউ কেউ হাঁচিকে বিপদের সংকেত হিসেবে দেখেন আবার অনেকে মনে করেন আসন্ন সাফল্যের ইঙ্গিত। তবে শকুন শাস্ত্র বলে প্রতিটি হাঁচি নেতিবাচক নয়। হাঁচি কোন সময়ে, কোন পরিস্থিতিতে বা কতবার হচ্ছে তার ওপর নির্ভর করে শুভ অশুভ ব্যাপার। জেনে নিন শকুন শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী কখন হাঁচি দেওয়া অশুভ এবং শুভ।

কখন হাঁচি দেওয়া অশুভ

** মহিলারা দুধ ফোটানোর সময় পরপর দুবার হাঁচি দেওয়া অত্যন্ত অশুভ হিসেব বিবেচনা করা হয়। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার সর্তকতা হতে পারে।

** কোনও বাগ বিতণ্ডার মাঝে হাঁচি পড়াকে আরও জটিল হওয়ার ইঙ্গিত হিসেব দেখা হয়।

কখন হাঁচি দেওয়া শুভ

** কোনও শুভ বা মাঙ্গলিক কাজের উদ্দেশ্যে বেরোনোর সময় পরপর দুবার হাঁচি দেওয়া অত্যন্ত শুভ। কাজে সফলতা এবং আকস্মিক ধনলাভের ইঙ্গিত দেয়।
** ওষুধ খাওয়ার সময় কেউ হাঁচি দিলে মনে করা হয় সেই ব্যক্তি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

** বাজারে গিয়ে কোনো জিনিস কেনার সময় হাঁচি দিলে তা ভবিষ্যতে সেই বস্তু থেকে সুখ ও লাভের ইঙ্গিত পাওয়া যায়।

তবে চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। বিজ্ঞানীদের মতে, নাকের ভেতরে ধুলোবালি, ধোঁয়া বা অ্যালার্জেন প্রবেশ করলে আমাদের স্নায়ুতন্ত্র ফুসফুস থেকে সজোরে বাতাস বের করে দেয় যাতে সেই ক্ষতিকারক কণাগুলো বেরিয়ে যায়। এটি শরীরের একটি জরুরি প্রতিরোধ ব্যবস্থা মাত্র। হাঁচিকে নেতিবাচক বা অশুভ মনে করার কোনো কারণ নেই।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!