আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ নন্দকুমার ও ময়নার একাধিক শ্রমিক ও ঠিকাদার

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি।সন্দীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার।রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি নামজাদা মোমোর কারখানায়। পরবর্তীতে জানা যায়, শুধুই মোমো নয়,তার আশেপাশে ছিল আরো বেশ কিছু কারখানা ও থার্মোকলের গুদাম ছিল।সেই কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যত জতুগৃহতে পরিণত কলকাতার লাগোয়া নরেন্দ্রপুরের ওই এলাকা।আগুন লাগার পর থেকে এখনো অবদি ১৬ জন নিখোঁজ। পূর্ব মেদিনীপুরের ময়নার দুই পরিবার ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছে গিয়েছে।

তেমনি নন্দকুমারের বরগোদার সন্দীপ মাইতি তিনিও নিখোঁজ। তিনি লেবার ঠিকাদার ছিলেন ওই কারখানার।তিনিও রবিবার রাত থেকে নিখোঁজ।তার খোঁজে ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছছে তার স্ত্রী।বাড়িতে রয়েছে বোন।চোখে দুশ্চিন্তা নিয়ে বোন শ্রাবণী মাইতি জানান, রবিবার শেষ রাত ১০ টায় কথা হয়েছিল দাদার সাথে।তারপর থেকে খোঁজ নেই।সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত তার দাদাকে খুঁজে পাওয়া যায়।প্রতিবেশী থেকে আত্মীয়রাও ফোন করে চলেছেন যাতে একটিবার সন্ধান পাওয়া যায় তাদের প্রিয় সন্দীপের।

নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাত্রি আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। মোট ১৬ জন নিখোঁজ রয়েছে। তিনজনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার নিখোঁজ শ্রমিকদের মোবাইলে ফোন করছে কিন্তু মোবাইল বেজে যাচ্ছে।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছ।গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য