আমেরিকায় ভয়াবহ তুষারঝড়ে লন্ডভন্ড জনজীবন, নিহত কমপক্ষে ১১

আমেরিকায় ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে লন্ডভন্ড জনজীবন। কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে লন্ডভন্ড জনজীবন। কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অংশ। টানা তুষারঝড়, বরফ-শীতল বৃষ্টিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১ জন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখের বেশি বাসিন্দা। গত সপ্তাহেই আমেরিকার আবহাওয়া দফতর ভয়াবহ শীতকালীন তুষারঝড়ের জন্যে জরুরি অবস্থা জারি করেছিল। পাশাপাশি ১০ টি অঙ্গরাজ্যের উপর সতর্কতা অবলম্বন করেছিল। জানিয়ে দিয়েছিল, গত কয়েক দশকে এমন তুষারঝড় হয়নি। যেখানে মোটা বরফের পুরু পড়বে। কয়েক ফুট বরফের স্তরে ঢেকে যাবে অঙ্গরাজ্যগুলি।

খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছিল। ঠিক তাই হল! প্রচন্ড শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল আমেরিকার অর্ধেকাংশ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসি-সহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল পুরু তুষারে ঢেকে গিয়েছে। ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক অঙ্গরাজ্যগুলিতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি।

এই সব অঞ্চলগুলিতে সর্বমোট ১৮ কোটি ৫০ লাখ মানুষের বসবাস। শীতকালীন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর। ইতিমধ্যেই এই প্রতিকূল আবহাওয়ার জন্যে স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বিমান চলাচল চলাচলও স্থগিত করা হয়েছে। গত রবিবার (২৫ জানুয়ারি) বিভিন্ন মার্কিন বিমান বন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বন্ধ করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের