আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজের সংখ্যা বেড়ে হল ২৫, উদ্ধার ৮ টি ঝলসানো দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজের সংখ্যা হু হু করে বাড়ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৫ জন নিখোঁজ শ্রমিকের পরিবার স্থানীয় থানায় মিসিং ডায়েরি(Missing Diary) নথিভুক্ত করেছে। সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সংখ্যা ১৬ থাকলেও সন্ধ্যার পর বেড়ে দাঁড়ায় ২৫। থার্মোকলের গুদাম এবং মোমো কারখানার ভেতরে আগুন নিভে যাওয়ার পর ধোঁয়া কমে গেলে সোমবার বিকেল থেকে ধ্বংসস্তূপ এর ভেতরে তল্লাশি শুরু করে দমকল ও পুলিশ। একের পর এক মৃতদেহ সেখান থেকে ঝলসানো অবস্থায় উদ্ধার হয়। কোন মৃতদেহ চেনা যাচ্ছে না। মৃত্যুপুরী আনন্দপুরের(Anandapur) অগ্নিকাণ্ড স্থল থেকে মোট আটটি মৃতদেহ সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে। বাকি ধ্বংসস্তূপ সরানোর জন্য সেখানে হাজির হয়েছে জোরালো আলো লাগানো একাধিক পেলোডা।

বাকি ধ্বংসস্তূপ সরানো হলে সেখানে নিখোঁজ শ্রমিকদের মৃতদেহ আছে কিনা তল্লাশি করে দেখবে দমকল ও পুলিশ। সোমবার বিকেলে এই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা। মৃতদেহ গুলিকে প্রথমে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহগুলি থেকেও ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবে পরীক্ষার জন্য। কি করে আগুন লাগলো এবং মৃত্যু কিভাবে হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। যত সময় যাচ্ছে সোমবার বিকেলে পর থেকে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে আটকে থাকা ঝলসে যাওয়া একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার হচ্ছে। সোমবার বিকেলে প্রথমে ২ টো ব্যাগ নিয়ে বেরিয়ে আসে পুলিশ নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডস্থল থেকে। এরপর একের পর এক ঝলসে যাওয়া দেহ কাপড়ে মুড়িয়ে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলি স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি লিপিবদ্ধ করেছে।তবে স্থানীয়দের দাবি, আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে।

বারুইপুরের এসপি(SP) শুভেন্দ্র কুমার এর নেতৃত্বে মৃতদেহগুলি ব্যাগে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর , আরও তিনটে মৃতদেহ উদ্ধার হয়েছে । পরে আরো দুটি মৃতদেহ উদ্ধার হয়। সকালে আরো তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছিল আগেই।থার্মোকলের গুদাম ও মমকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৮। মোট ২৫ জন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন একাধিক শ্রমিকের পরিবার। আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি।সন্দ্বীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার।রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি নামজাদা মোমোর কারখানায়। পরবর্তীতে জানা যায়, শুধুই মোমো নয়,তার আশেপাশে ছিল আরো বেশ কিছু কারখানা ও থার্মোকলের গুদাম ছিল।সেই কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যত জতুগৃহতে পরিণত কলকাতার লাগোয়া নরেন্দ্রপুরের ওই এলাকা।আগুন লাগার পর থেকে এখনো অবদি ১৬ জন নিখোঁজ।

পূর্ব মেদিনীপুরের ময়নার দুই পরিবার ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছে গিয়েছে।তেমনি নন্দকুমারের বরগোদার সন্দীপ মাইতি তিনিও নিখোঁজ। তিনি লেবার ঠিকাদার ছিলেন ওই কারখানার।তিনিও রবিবার রাত থেকে নিখোঁজ।তার খোঁজে ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছছে তার স্ত্রী।বাড়িতে রয়েছে বোন।চোখে দুশ্চিন্তা নিয়ে বোন শ্রাবণী মাইতি জানান রবিবার শেষ রাত ১০ টায় কথা হয়েছিল দাদার সাথে।তারপর থেকে খোঁজ নেই।সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত তার দাদাকে খুঁজে পাওয়া যায়।প্রতিবেশী থেকে আত্মীয়রাও ফোন করে চলেছেন যাতে একটিবার সন্ধান পাওয়া যায় তাদের প্রিয় সন্দীপের।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর