সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ, প্রতিবাদ করতেই তরুণী আইনজীবীকে হেনস্থা

যিনি বর্তমানে মালদহে আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দারস্থ হতে বাধ্য হলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ! তার প্রতিবাদ করায় এক তরুণী আইনজীবী ও তাঁর পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিষয়ে তরুণী আইনজীবী হেমা সরকার নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাও কোনও সুরাহা হয়নি বলে দাবি তরুণী আইনজীবীর। যিনি বর্তমানে মালদহে আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দারস্থ হতে বাধ্য হলেন তিনি। এদিকে ঘটনাটি সামনে আসতেই এলাকা জুড়ে হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল, অন্যদিকে তৃণমূলের দাবি, ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি।ঘটনাটি পুরাতন মালদহের ভাবুক এলাকার। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি খাস জমি পড়েছিল। আর সেটাই গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের চোখে পড়ে। এবং তাঁরা রাতারাতি অবৈধ নির্মাণকার্য শুরু করেন। তা দেখেই এলাকার ওই তরুণী আইনজীবী হেমা সরকার প্রতিবাদ করেন। এবং ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দফতরে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভূমি দফতরের আধিকারিকরা সরজমিনে এসে খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেন। আর তাতেই চটে গিয়ে গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা ওই তরুণী আইনজীবীর পরিবারকে কৃষিকাজের সেচের জল নেওয়া থেকে বঞ্চিত করেন। যে কারণে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। তাঁদের প্রায় চার বিঘা আলুর জমি রয়েছে। কিন্তু সেচের জল না মেলায় ফসল নষ্ট হয়ে যেতে বসেছে।

এ নিয়ে মালদহ থানায় মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী আইনজীবী। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন হেমা সরকার। অভিযোগের প্রায় ১৪ দিন পার হয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেননি। অবশেষে পরিবারের ফসল বাঁচাতে জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন ওই তরুণী আইনজীবী। এদিকে ঘটনা সামনে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের