কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

Share:

নিজস্ব প্রতিনিধি: কঠোর শাস্তির মুখে পড়লেন উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জেমিমা রুদ্রিগেজ। মঙ্গলবার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিপক্ষে ডব্লিউপিএল ম্যাচের সময়  গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করার জন্য তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জন্য জেমিমাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনবারের রানারআপ দিল্লি ক্যাপিটালস মাত্র তিন রানে হেরে  ছয় পয়েন্ট এবং -০.১৬৪ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ডব্লিউপিএল এক বিবৃতিতে জানিয়েছে “মঙ্গলবার ভদোদরার বিসিএ স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিপক্ষে তাদের দলের ম্যাচে ধীর ওভার রেট বজায় রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জেমিমা রুদ্রিগেজকে জরিমানা করা হয়েছে। যেহেতু এটি ডব্লিউপিএলের আচরণবিধির অধীনে মরসুমে তাঁর প্রথম অপরাধ ছিল, তাই জেমিমাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।” 

আরও পড়ুন: একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ খেলায় দিল্লি ক্যাপিটালস  নীচের স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। মঙ্গলবার দিল্লির হয়ে নিকি প্রসাদ  ৪৭ রান এবং স্নেহ রানা ২৯ রান  করেন। এই দুজন মাত্র ৩১ বলে ৬০ রান  করেও দলকে  জেতাতে পারেনি। অন্যদিকে সোফি ডিভাইন (৪/৩৭) এবং রাজেশ্বরী গায়কোয়াড় (৩/২০) এর   বোলিং গুজরাটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ২০ ওভারে মাত্র ১৭১/৮ করতে পারে। শেষ ওভারে নয় রানের প্রয়োজন ছিল, কিন্তু ডিভাইন স্নেহ রানা এবং নিকি প্রসাদকে আউট করে ম্যাচ গুজরাটের পক্ষে নিয়ে যান। এর আগে, গুজরাটের হয়ে বেথ মুনি ৪৬ বলে ৫৮ রান করেন, অন্যদিকে অনুষ্কা ২৫ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 

 

রণবীরের সঙ্গে ১০০ কোটির বাড়ি পরিদর্শনে অন্তঃসত্ত্বা দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত