ডিজি পদ নিয়ে জটিলতার মধ্যেই রাজীব কুমারের বিদায় সংবর্ধনা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন? এই প্রশ্ন যখন রাজ্য–রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে তখন আজ, বৃহস্পতিবার রাজীব কুমারের বিদায় সংবর্ধনা দেওয়া হল। ঘটা করে সেই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তবে ডিজি রাজীব কুমার অবসর নেওয়ার তারিখ ৩১ জানুয়ারি। তার আগে আজ আলিপুর বডিগার্ড লাইনসে দেওয়া হয় সংবর্ধনা। তাঁর সরকারি বিদায় সংবর্ধনায় বেশ বড় রকমের আয়োজন করা হয়। নবান্ন যে পুলিশ কর্তাদের নাম ওই পদের জন্য কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে, তাতে রাজীবের নামও আছে। তবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। আর এই জটিলতার মধ্যেই রাজীব কুমারকে দেওয়া হল বিদায় সংবর্ধনা।

এদিকে এই ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন রাজনীতির কারবারীরা। কারণ রাজীবকে যদি ডিজি পদে রাখা না যায় তাহলে বিকল্প কোনও ব্যবস্থা করা হতে পারে। তাহলে সেটি কী?‌ যদিও তা নিয়ে নবান্ন থেকে কোনও খবর মেলেনি। নিয়ম অনুযায়ী, পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) কাছে। সেখান থেকে তিনজনের নাম আসে রাজ্যের কাছে। তাঁদের মধ্যে একজনকে পরবর্তী ডিজি হিসাবে বেছে নেয় রাজ্য সরকার। সেই তিনজনের নাম এখনও আসেনি।

অন্যদিকে যে আটজনের নাম পাঠানো হয়েছে সেখানে রয়েছেন—রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তা। সূত্রের খবর, পরবর্তী স্থায়ী ডিজি পদের জন্য পীযুষ পাণ্ডে, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম আলোচনায় আছে। এঁদের মধ্যে পীযুষ প্রাক্তন এসপিজি। আপাতত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষার গুরুদায়িত্বে আছেন। তবে পরবর্তী ডিজি যে এই তিনটি নামের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেটা মনে করা হচ্ছে।

তাছাড়া এই নামের তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠালেও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) দ্বারস্থ হন আইপিএস রাজেশ। তিনি ১৯৯০ সালের ব্যাচের আইপিএস। এখন রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। তাঁর দাবি, ডিজি হওয়ার সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। তাঁর করা মামলার প্রেক্ষিতে ট্রাইবুনাল গত বুধবার নির্দেশ দেয়, ২৩ জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত নামের তালিকা পুনরায় ইউপিএসসি’‌র কাছে পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার পরই বুধবার আটজন সিনিয়র আইপিএস অফিসারের প্রস্তাবিত নামের তালিকা দিল্লিতে পাঠিয়ে দেয় রাজ্য সরকার। এবার এই বিতর্কে মধ্যেই রাজীব কুমারকে বিদায় সংবর্ধনা দিয়ে দেওয়া হল।

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮