বিক্ষোভকারীদের দেহ ফেরাতে আত্মীয়দের কাছ থেকে মিথ্যা মুচলেকায় সই করাচ্ছে ইরান সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকার বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। ইরান সরকার মৃত্যু নিয়ে সঠিক তথ্য না দিলেও আমেরিকার এক মানবাধিকার সংস্থা জানিয়েছে বিক্ষোভের কারণে ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই আবহেই সামনে এল ভয়ানক তথ্য। জানা গিয়েছে, ইরানে সরকারবিরোধী আন্দলনে সামিল হওয়া বিক্ষোভকারীদের মধ্যে নিহত শোকাহত পরিবারগুলোতে দেহ নেওয়ার জন্য মিথ্যা চাপ দেওয়া হচ্ছে। ‘মৃতরা ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থক ছিলেন এমন মিথ্যা স্বীকারোক্তিতে’ সই করিয়ে দেহ নিতে বাধ্য করা হচ্ছে। এতে যদি কেউ সই না করে তাহলে ‘মৃতদেহ ফেরত না দিয়ে পুড়িয়ে ফেলা হতে পারে’ বলে হুমকি দেওয়া হচ্ছে।  

অভিযোগ উঠেছে, ইরান জুড়ে হাজার হাজার মানুষকে হত্যা করার পর, ইরানের সরকার শেষকৃত্য বন্ধ করে পরিবারগুলিকে শোক প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করছে। আমেরিকার বিসেশমন্ত্রকের ফার্সি ভাষার একাউন্টে একটি পোস্টে বলা হয়েছে, , “ইরানের সরকার দেশটির অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এর ফলে জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না; যে বিভিন্ন কারণে ইরানের জনগণ প্রতিবাদ করছে এটি তার অন্যতম।” সেখানে আরও দাবি করা হয়েছে যে, “দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের শাসকরা তখন প্রতিবাদ ও তাদের মতামত প্রকাশ করার জন্য বহু নিরপরাধ মানুষকে হত্যা করে। এখন শোকাহত পরিবারগুলো, যারা অর্থনৈতিক কষ্টের শিকার, তাদের প্রিয়জনের মৃতদেহ ফেরত পেতে ও তাদের শেষকৃত্য করতে অর্থ ধার করতে বাধ্য হচ্ছে। ইসলামিক প্রজাতন্ত্রটির শাসকরা ইরানিদের দুর্দশাকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে যা ঘৃণ্য ও অমানবিক। ইসলামিক প্রজাতন্ত্রটির শাসকরা ইরানি নাগরিকদের সঙ্গে চরম বর্বর ব্যবহার করছে, তাদের প্রিয়জনদের মৃতদেহ পাওয়ার জন্য পরিবারগুলোকে অসম্ভব সব দাবি সহ্য করতে হচ্ছে। এই বর্বরতার কোনো সীমা নেই।”

আরও পড়ুন: ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত, তবুও সুরক্ষা দিতে এলিট নিরাপত্তা বাহিনী নিয়ে তৈরি শ্রীলঙ্কা

এদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন সাধারণ মানুষের উপর যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে ইরানের পরিণতি ভয়াবহ হবে। এমনকি ইরানে সরকার বদলের ডাকও দিয়েছেন।  ট্রাম্প কিছুদিন আগেই লিখেছিলেন, “আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং ‘পারমাণবিক অস্ত্র নয়’ সংক্রান্ত একটি ষুষ্ঠু ও ন্যায়সঙ্গত চুক্তি করবে, যা সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। ইরান আলোচনার টেবিলে বসে চুক্তি না করলে দেশটিতে পরবর্তী হামলা ‘আরও ভয়াবহ’ হবে।” 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের