বসন্তের যম, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন সজনে ফুলের নিরামিষ বাটি চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনধি: বদলাচ্ছে আবহাওয়া । এই সময়ে সর্দি-কাশি বিশেষ করে বসন্তের প্রার্দুর্ভাব দেখা যায়। তাই আবহাওয়া বদলের সময়ে বেশি করে পুষ্টিকর খাবার। বিশেষ করে সজনে শাক ডাঁটা খাওয়ার কথা বলা হয়। তাই শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সজনে ফুলের জুরি মেলা ভার। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফুল সংক্রমণজনিত রোগ দূর করে। ফুলে প্রচুর ফসফরাস থাকায় এটি হাড়ের ক্ষয় রোধ করে  রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে। তাই বসন্তের আগমনে অসুখ রোধ করতে  পাতে রাখতে পারেন সজনে ডাঁটা কিংবা সজনের ফুল।  বানিয়ে ফেলতে পারেন বাটিচচ্চড়ি। রইল রেসিপি। রইল রেসিপি 

উপকরণ 

সজনে ফুল: ১০০ গ্রাম

কড়াইশুঁটি: ১ কাপ

আলু: ২ টি

টমেটো: ১ টি

কাঁচালঙ্কা: ৩ টি

আদা বাটা: আধ চামচ

সর্ষে বাটা: ১ চামচ

হলুদ গুঁড়ো: আধ চা-চামচ

সর্ষের তেল: ৪ চা-চামচ

পাঁচ ফোড়ন আধ চা-চামচ

নুন 

 চিনি 

পদ্ধতি 

প্রথমে সজনে ফুলগুলি ভালো করে বেছে নিন। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে  জল থেকে ছেঁকে তুলে নিন। তারপর  কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও কাঁচালঙ্কা ফোড়ন দিন।  তারপর মিহি করে কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে তাতে  আদা বাটা, টম্যাটো কুচি ও মটরশুঁটি দিয়ে রান্না করে দিন। যোগ করুন পরিমাণমতো নুন, চিনি ও হলুদ গুঁড়ো  দিন।  তারপর গরম জলে ধুয়ে রাখা সজনে ফুল দিয়ে  কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিন। তারপর ঢাকা খুলে উপর থেকে সর্ষেবাটা দিয়ে দিন। তারপর সবশেষে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ  করে রাখুন কিছুক্ষণ। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের বাটিচচ্চড়ি। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য