উপদেষ্টার পদ ছাড়লেও সরকারি বাংলো দখল করে রেখেছেন হাসিনা উচ্ছেদ আন্দোলনের দুই হোতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে উচ্ছেদ করার সুবাদে ধরাকে সরা জ্ঞান করে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাই তো উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেও সরকারি বাংলো ছাড়ার নামগন্ধ করছেন না মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইস্তফার দু্ই মাস পরেও বহাল তবিয়তে ডেরা বেঁধে রয়েছেন সরকারি বাসভবনে। আর এমন অবৈধ কাজে প্রচ্ছন্ন ইন্ধন রয়েছে খোদ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের। সূত্রের খবর, তিনিই নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত নিজের দুই পোষ্যপুত্রকে মন্ত্রী বাংলো না ছাড়ার পরামর্শ দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। নেটা নাগরিকরা দুই ক্ষমতালোভী নেতাকে নিশানা করে লিখেছেন, ‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়।’

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে ৮ অগস্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল তদারকি সরকার। ওই সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন হাসিনা উচ্ছেদ আন্দোলনের প্রধান সারির মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথমে ইউনূসের বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন হিযবুত তাহরীর জঙ্গি তথা বৈষম্যবিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। পরে তিনি উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন।

উপদেষ্টা হিসাবে দুজনের জন্য বিশেষ বাংলো বরাদ্দ করে সরকারি আবাসন দফতর। ৩ নম্বর হেয়ার রোডের ‘উত্তরায়ণ’ ডুপ্লেক্স বাংলো পান মাহফুজ আলম। আর আসিফের জন্য বরাদ্দ করা হয় ৬ নম্বর হেয়ার রোডের ‘নিলয়’ নামে বাংলোটি। গত  ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুজনে। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দুজনের পদত্যাগপত্র গৃহীত হবে। ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়। সেই হিসাবে আজ বৃহস্পতিবার দুই ছাত্র নেতার ইস্তফার ৫০ দিন পূর্ণ হয়েছে। অথছ ইস্তফার পরেও দুজনে বহাল তবিয়তে সরকারি বাংলো ব্যবহার করে চলেছেন।

বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার মুখে পড়ে মাহফুজ জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারির ভোটের আগেই বাড়ি ছেড়ে দেবেন। মাহফুজ স‍ৎ সাহস দেখালেও বাড়ি ছাড়া নিয়ে জলজ্যান্ত মিথ্যা বলেছেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেছেন, উপদেষ্টা হিসাবে পাওয়া বাড়ি ছেড়ে দিয়েছেন। যদিও ‘নিলয়’ বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানিয়েছেন, আসিফ এখনও এখানে বসবাস করেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের