ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে কাঁটা বিঁধল পদ্মবনে, শাহ আসার আগেই ব্যারাকপুরে ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি এতদিন বাংলার মনীষীদের নিয়ে ভুলভাল মন্তব্য করছিলেন। তা নিয়ে দেশজুড়ে পড়ে গিয়েছিল আলোড়ন। বাংলার মনীষীদের নিয়ে একের পর এক ভুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে মুখ পুড়েছে বিজেপির। এবার রাজনীতিতেও ভুল করল গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ভুলের খেসারত দিতে হবে বলে অনেকে মনে করছেন। আজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বঙ্গ–সফরে। তার আগেই ব্যারাকপুরে জোর ধাক্কা খেল পদ্মশিবির। এই ব্যারাকপুরেই শনিবার সভা করার কথা শাহের। ‘চার্জশিট’‌ কর্মসূচি নিয়ে ব্যারাকপুরে চরম বেকায়দায় পড়ল বিজেপি! তাও আবার শাহের সভার ঠিক আগেই।

এদিকে এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে ‘‌চার্জশিট’‌ তৈরি করেছে বঙ্গ– বিজেপি। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে তা করা হয়েছে। সেখানের সমস্যাগুলিকেও তুলে ধরা হয়েছে। আর সেই ‘‌চার্জশিট’‌ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তা বিলিও করছেন গেরুয়া শিবিরের কর্মীরা। কিন্তু ব্যারাকপুরের বীজপুর বিধানসভা কেন্দ্রে এই ‘চার্জশিট’ নিয়েই চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। কারণ বীজপুরের এক ঘাসফুল নেতাকে পদ্মফুলে নেওয়ার জন্য ক’মাস ধরেই তৎপর ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব। ওই নেতার বাড়িতে পর্যন্ত হাজির হন ভাটপাড়ার এক বিজেপি নেতা। আর ওই ঘাসফুলের নেতাকে শনিবার শাহের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিকল্পনা এখন ঘেঁটে দিয়েছে ‘চার্জশিট’!

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল হাসির রোল উঠেছে। আর ব্যারাকপুরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, ঘাসফুলের নেতাকে দলে টানতে গিয়ে কাঁটা বিঁধেছে পদ্মবনে। সুতরাং দলের অন্দরেও এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস নির্লিপ্তই রয়েছে। যেন নীরবতা বলে দিচ্ছে, দেখ কেমন লাগে। রাজ্য বিজেপি দফতর থেকে গত সপ্তাহে ‘চার্জশিট’ পৌঁছে গিয়েছে বীজপুরে। বাড়ি বাড়ি তা বিলিও হয়েছে। সেখানে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে নাম রয়েছে ওই তৃণমূল নেতার। আর তাঁকেই বিজেপিতে নেওয়ার তোড়জোড় শুরু হয়। এখন বিজেপিতেই প্রশ্ন উঠেছে, পার্টির ‘চার্জশিট’–এ যাঁকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, তাঁকে দলে নিলে মানুষের কাছে কী বার্তা যাবে?

এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো এবার আর তৃণমূল ভাঙানোর কৌশল নিতে চান না পদ্ম শিবিরের নেতারা। সেখানে এমন একজনকে দলে নেওয়ার আর্জিতে যে পদ্মবনে কাঁটা ফুটবে তা বুঝতে পারেনি দল ভাঙানোর উদ্যোক্তা। সুতরাং রাজনীতিতেও ভুল করল বিজেপি। সেটা এখন চাউর হয়ে গিয়েছে শিল্পাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যারাকপুরের এক নব্য বিজেপি নেতার বক্তব্য, ‘চার্জশিটে’ কার নাম আছে, সেটা নির্বাচনের পরে কেউ মনে রাখবে না। কিন্তু ওই তৃণমূল নেতাকে দলে নিলে বীজপুর আসন দখল করা গেলে সবাই মনে রাখবে। এমনকী উনি দলে এলে তৃণমূল যে বিজেপিরই তৈরি চার্জশিট বীজপুরের প্রত্যেকটি বাড়িতে পৌঁছনোর দায়িত্ব নেবে সেটাতে কোনও সন্দেহ নেই।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ