আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসন, শোকের ছায়া ক্রীড়ামহলে

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও রাজ্যসভার সাংসদ প্রীতি ঊষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকের ছাড়া নেমে এসেছে ক্রীড়াজগতে। শুক্রবার, ৩০ জানুয়ারি সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোক প্রকাশ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পিটি ঊষার সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান বলে জানা গিয়েছে।

পারিবারিক সূত্রে খবর, শুক্রবার সকালে কেরালার কোঝিকোডে নিজের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভি শ্রীনিবাসন। দ্রুত তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: অবসরের জল্পনায় জল, শুক্রের সকালে ইন্সটাগ্রামে ফিরেই স্বমহিমায় ‘কিং’ কোহলি

ভি শ্রীনিবাসন কেন্দ্রীয় সরকারের একজন প্রাক্তন কর্মচারী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত নীরব ও সংযত। কিন্তু পিটি ঊষার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। ক্রীড়াক্ষেত্রে পিটি ঊষার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের নেপথ্যে যাঁরা নীরবে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে ভি শ্রীনিবাসনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রেই স্ত্রীর পাশে ছায়াসঙ্গীর মতো থেকেছেন তিনি।

কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাঁর এক্স হ্যান্ডেলে শোকবার্তায় লেখেন, রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও শোকপ্রকাশ করে জানান, এই কঠিন সময়ে তিনি পিটি ঊষা ও তাঁর পরিবারের পাশে রয়েছেন এবং ঈশ্বর যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দেন। উল্লেখ্য, পিটি ঊষা ও ভি শ্রীনিবাসনের একমাত্র পুত্রের নাম উজ্জ্বল। স্বামীকে হারিয়ে গভীর শোকের মধ্যে রয়েছেন কিংবদন্তি এই ক্রীড়াবিদ।

Published by:

Share Link:

More Releted News:

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ