৫০ হাজার টাকার বিনিময়ে অন্ধ্রে শিশু বিক্রি, গ্রেফতার শাসনের দম্পতি ও মহিলা দালাল

ছ'মাসের শিশুকন্যাকে বিক্রি করার ঘটনায় ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল শাসন থানার তদন্তকারী অফিসারদের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছ’মাসের শিশুকন্যাকে বিক্রি করার ঘটনায় ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল শাসন থানার তদন্তকারী অফিসারদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন মহিলা দালাল এর সঙ্গে জড়িত। যাঁর সঙ্গে কলকাতার বেশ কয়েকটি আইভিএফ সেন্টারের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ এবং সেখানে নিয়মিত যাতায়াতও ছিল তাঁর। মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জানা গিয়েছে, ভুয়ো পরিচয় দিয়ে এই শিশু পাচারের কারবারি করতেন ওই মহিলা দালাল সোনালি সাহা ওরফে জাসমিনা বিবি। সম্প্রতি শাসনের বহিয়া কালী বাড়ি এলাকায় এক দিনমজুর দম্পতির ছ’মাসের শিশুকন্যাকে অন্ধ্রপ্রদেশের বাসিন্দার কাছে বিক্রি করে দেওয়ার সুপারিশ করছিলেন ওই মহিলা। এবং তাঁর কথামতো ওই দম্পতি টাকার বিনিময়ে অন্ধ্রপ্রদেশে গিয়ে নিজেদের সন্তানকে বিক্রি করে এসেছেন। ধৃতকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সূত্রের খবর, শাসনের দাদপুর পঞ্চায়েতের বহিরা কালীবাড়ির বাসিন্দা রবিন পাসোয়ান ও তার স্ত্রী টোটন সরকার, গত আট মাস আগে মোটা টাকার বিনিময়ে তাঁদের ছ’মাসের শিশুকন্যাকে অন্ধ্রের একটি দম্পতির কাছে বিক্রি করে এসেছেন। আর তাঁদের অন্ধ্রের দম্পতির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন দত্তপুকুরের বামনগাছির বাসিন্দা সোনালি সাহা ওরফে জাসমিনা বিবি। পুলিশ সূত্রের খবর, প্রায় ৫০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করছেন শাসনের ওই দম্পতি। এরপর তদন্তে নেমে দম্পতি ও দালাল সোনালিকে গ্রেফতার করে পুলিশ। সোনালিকে জেরা করে জানা যায়, একাধিক পাচার চক্রের সঙ্গে যুক্ত সোনালি। রাজ্য জুড়ে একাধিক আইভিএফ সেন্টারে যাতায়াত ছিল তাঁর।

তবে অন্ধ্রের দম্পতির সঙ্গে দেখা হল কী করে পাচারকারি সোনালির? পুলিশ সূত্রের খবর, কলকাতার একটি আইভিএফ সেন্টারে চিকিৎসা করাতে এসেছিলেন অন্ধ্রপ্রদেশের ওই দম্পতি। শত প্রচেষ্টা করেও তাঁদের সন্তান হচ্ছিল না। এরপর তাঁদের সন্তানের চাহিদার বিষয়টি নজরে আসে সোনালির। এর পরেই খোঁজখবর চালিয়ে শাসনের রবিনের সঙ্গে যোগাযোগ করেন সোনালি। তাঁদেরও দিন আনা দিন খাওয়া সংসার। এটাকেই হাতিয়ার করেন সোনালি। তিনি দরিদ্র পাসোয়ান দম্পতির বাড়িতে গিয়ে তাঁদের শিশু বিক্রি করতে উৎসাহিত করেন। মোটা টাকার লোভ সামলাতে না পেরে তাঁরা সোনালির প্রস্তাবে রাজি হয়ে যান। তাঁদের সন্তানকে বিক্রির রফা হয় ৫০ হাজার টাকায়। এরপর সোনালি নিজেই সঙ্গেই রবিন ও টোটনকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যান। সেখানে গিয়েই অবাঙালি ওই দম্পতিকে নিজেদের ছয়মাস বয়সী শিশুকন্যাকে বিক্রি করে দেন দম্পতি, এরপরেই বাড়িতে ফিরে আসেন। এখন সোনালির সূত্র ধরেই চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে শাসন থানার পুলিশ।

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির