আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু, শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে নাচ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকরেটার্সের গোডাউন। সাধারণতন্ত্র দিবসের দিন এই দুই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ২৫ জনের। দেহাংশ উদ্ধার হচ্ছে। নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ডেকরেটার্সের সংস্থার মালিক গ্রেফতার হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও দু’জন। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা। এবার প্রতিবাদে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া রুটে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলেই বাজানো হল ডিজে। মিছিল শুরু হতেই দেখা গেল রীতিমত বাজছে ডিজে এবং ডিজের তালে নেচে নেচে মিছিলে হাঁটছেন বিজেপি কর্মীরা।

এদিকে আজ, শুক্রবার নরেন্দ্রপুর থানার ২০০ মিটার দূরে মিছিল শেষ করা হয়। সেখানে সভা করেন শুভেন্দু। অথচ মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে আয়োজন করা ওই মিছিলে রীতিমতো ডিজে বাজায় বিজেপি। বিষয়টি জানা জানি হতেই স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। মুখে হাসি নিয়ে এই মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে এমনই মিছিল করেছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। লেলিহান শিখা নিমেষে বদলে দিয়েছে এখানকার পরিচিত ছবি। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। তার মধ্যে প্রিয়জনের খোঁজ চালাচ্ছেন নিখোঁজদের পরিবার। স্বজন হারানো কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। সেখানে প্রতিবাদ মিছিলের নামে ডিজে বাজিয়ে নাচ কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। এবার পাঁচদিন পর ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ট্র্যাজেডির প্রতিবাদে বিজেপি আজ আনন্দপুর থেকে মিছিল শুরু করে। তা নরেন্দ্রপুরে শেষ হয়। কিন্তু মিছিল শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অদ্ভুত দৃশ্য। তাতে দেখা যায়, বিজেপি কর্মী–সমর্থকরা ডিজে সেটআপ নিয়ে বাজিয়ে চলেছেন উচ্চস্বরে গান, তার তালে তাল মিলিয়ে নেচে নেচে হাঁটছেন। মুখে হাসি, হাতে প্ল্যাকার্ড—পরিবেশটা যেন উৎসবের মতো।

এছাড়া আজ, শুক্রবারই বারুইপুর আদালতে তোলা হয়েছে ধৃতদের। এই অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিজেপির এমন মিছিলকে অনেকে রাজনৈতিক সার্কাস বলে কটাক্ষ করেছেন। ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হবে নিহতদের সঠিক পরিচয় জানার ক্ষেত্রে। এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। আর সেই কাজ সম্পন্ন হলেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। সেখানে আজ ডিজে বাজিয়ে তার তালে নাচ নিঃসন্দেহে বেমানান বলে মনে করা হচ্ছে। অনেকে আবার ছবি–ভিডিও তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! রাতে উদ্ধার দুই, এখনও নিখোঁজ ২২ জন নাবিক

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার