Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভবানীপুরের কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা, দিল্লি যাবার আগে প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই চলছে এসআইআর পর্ব। আর তাতে প্রাণহানি থেকে হেনস্থা চরম আকার নিয়েছে। শুধু তাই নয়, এসআইআর নিয়ে একাধিক ঘটনায় বিতর্ক তুঙ্গে উঠেছে। এই এসআইআর নিয়ে আগে একবার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবার কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তিনি। তবে ভবানীপুরের কাউন্সিলরদেরই এই বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে আজ, শুক্রবার ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে বড় বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক করতে চলেছেন তিনি। সূত্রের খবর, আজ সন্ধ্যা ৬টা নাগাদ কালীঘাটে হবে জরুরি বৈঠক। দলনেত্রী একদিন পরই নয়াদিল্লি সফরে যাবেন। তার আগে একটা প্রস্তুতি বৈঠক সেরে ফেলতে চাইছেন তিনি। আর তাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার আটটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদেরই এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই নির্দেশ মিলতেই সকলে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

অন্যদিকে কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেগুলি হল—৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। এখানে স্থানীয় স্তরে সংগঠন থেকে শুরু করে নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েই কাউন্সিলরদের বৈঠকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। কারণ এই বিধানসভা কেন্দ্রেই সব থেকে বেশি মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। এসআইআর প্রক্রিয়ায় তা উঠে আসতেই হইচই পড়ে গিয়েছিল। তাই সেই সব মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সব কারণেই মুখ্যমন্ত্রী আবার সরাসরি তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া ২০২৫ সালের ১৬ ডিসেম্বর, এসআইআর নিয়ে ভবানীপুরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসের ব্যবধানে আবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের কাউন্সিলরদের বৈঠকে তলব করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এসআইআর এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র। এই এলাকার সংগঠন থেকে শুরু করে নাগরিক সমস্যা, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়, দলীয় কর্মসূচি এবং প্রশাসনিক সমন্বয় নিজেই দেখে থাকেন মুখ্যমন্ত্রী। এবার তা নিয়ে খোঁজ নিতে পারেন বলে সূত্রের খবর।

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?