এবার মুখে বলেই এডিটিং কমপ্লিট! Google Photos-এ ধামাকা ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি তুলতে আমরা সবাই ভালবাসি, কিন্তু সেই ছবি এডিট করতে গেলেই যত আলসেমি। ব্রাইটনেস বাড়াও, ব্যাকগ্রাউন্ড ঠিক করো-কত ঝামেলা! তবে এবার সেই দিন শেষ। Google ভারতের ইউজারদের জন্য এক দারুণ উপহার নিয়ে এসেছে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে আঙুল ঘষতে হবে না। শুধু মুখের কথায় নিমেষেই এডিট হয়ে যাবে আপনার প্রিয় ছবি। Google Photos অ্যাপে এই নতুন আপডেটের ফলে ছবি এডিটিং এখন আরও সহজ এবং মজাদার। চলুন জেনে নিই এই আপডেটের খুঁটিনাটি।

ম্যাজিকের নাম ‘Conversational Editing’

এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘Conversational Editing’। সোজা কথায়, আপনি আপনার ফোনের সাথে কথা বলবেন, আর সে আপনার হুকুম তামিল করবে। কোনও জটিল বাটন বা অপশন খোঁজার দরকার নেই। অ্যাপ খুলে শুধু ভয়েস কমান্ড দিন। যেমন ধরুন, আপনি বললেন “ব্যাকগ্রাউন্ড ব্লার কর” বা “গ্লেয়ার রিমুভ কর” (চশমার ওপর পড়া আলোর প্রতিফলন সরাতে) কিংবা “কালার বাড়িয়ে দাও”-ব্যাস! Google-এর AI সেকেন্ডের মধ্যে আপনার ছবি পাল্টে দেবে।

নাম ধরে এডিট করুন গ্রুপ ফটো!

গ্রুপ ফটো তোলার সময় প্রায়ই দেখা যায় কারও চোখ বন্ধ হয়ে গিয়েছে বা কেউ অদ্ভুত চশমা পরে আছে। এর জন্য গুগল এনেছে ‘পার্সোনালাইজড ফিচার’। এখন আপনি ছবির ভেতরের মানুষের নাম ধরে কমান্ড দিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন “রাতুলের সানগ্লাস রিমুভ কর” বা “প্রিয়াঙ্কার মুখে স্মাইল অ্যাড কর”, AI ঠিক সেই নির্দিষ্ট মানুষটির মুখেই এডিট করবে। গ্রুপ ছবি পারফেক্ট করার এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে?

‘Nano Banana’ এবং আঞ্চলিক ভাষা

এর সঙ্গে এডিটরে যোগ হয়েছে এক নতুন এবং মজার টুল, যার নাম ‘Nano Banana’। এটি ব্যবহার করে আপনি ছবিকে নিজের মনের মতো নতুন লুক বা স্টাইল দিতে পারবেন, যেন ছবিটা ঠিক আপনার কল্পনার মতোই হয়। সবচেয়ে বড় স্বস্তির খবর হল, এই কমান্ডগুলো শুধু ইংরেজিতে নয়, আমাদের নিজেদের ভাষাতেও দেওয়া যাবে। হিন্দি, তামিল, মরাঠি, তেলগু, গুজরাতি এবং অবশ্যই বাংলা ভাষায় এই ফিচার কাজ করবে। অর্থাৎ, আপনি বাংলায় নির্দেশ দিলেও ফোন সেটা বুঝে নেবে।

পুরনো বা সস্তা ফোনেও কাজ করবে

ভাবছেন এই হাই-টেক ফিচার চালাতে দামী ফোন বা ফ্ল্যাগশিপ মোবাইল লাগবে? একদম না! Google জানিয়েছে, এই ফিচার চালাতে খুব বেশি পাওয়ারের দরকার নেই। আপনার ফোনে যদি মাত্র 4GB RAM থাকে এবং সেটি Android 8 ভার্সনে চলে, তবেই আপনি এই সুবিধা পাবেন। অর্থাৎ, সাধারণ বা পুরনো স্মার্টফোনেও এটি মাখনের মতো চলবে। সব মিলিয়ে, Google-এর এই আপডেট ছবি এডিটিংয়ের ধারনাটাই বদলে দিল। এবার এডিটিং হবে আরও দ্রুত এবং মজাদার!

 

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়