সভা করল CPIM, পুলিশের এফআইআর-এ নাম উঠল RSP-র! তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে সিপিআইএমের একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতির অন্দরে তীব্র বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই কর্মসূচির পর পুলিশের করা এফআইআর ঘিরে শুধু বাম শিবিরই নয়, সমগ্র রাজনৈতিক মহলেই শুরু হয়েছে চাপানউতোর। উল্লেখযোগ্য বিষয় হল, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল একমাত্র সিপিআইএম এবং দলীয়ভাবে আগেই জানানো হয়েছিল যে কর্মসূচিটি সম্পূর্ণভাবে তাদেরই উদ্যোগে অনুষ্ঠিত হবে। তা সত্ত্বেও পুলিশের এফআইআরে আরএসপি নেতার নাম উঠে আসায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি। ওই দিন মালদহ শহরের রথবাড়ি এলাকায় বিক্ষোভ সভা আয়োজনের অভিযোগে ইংরেজবাজার থানার পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। এফআইআরে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ সহ মোট ৩৪ জনের নাম রয়েছে। এই তালিকায় ১৭ নম্বরে রয়েছে প্রবীণ আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডের নাম, যিনি আরএসপির মালদহ জেলা সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়াতেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন: ‘আমি এর শেষ দেখে ছাড়বো…’ আদালতে পেশের সময় মিমির বিরুদ্ধে মুখ খুললেন তনয়

এই ঘটনাকে কেন্দ্র করে আরএসপি, সিপিআইইএম ও বিজেপি তিন দলই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বিরোধীদের দাবি, শাসকদলের চাপে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির বক্তব্য, সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুলিশের অনেক ক্ষেত্রেই স্পষ্ট ধারণা নেই কোন দলের কর্মসূচি কোথায় হচ্ছে।

জানা গিয়েছে, প্রথমে সিপিআইএম বৃন্দাবনী ময়দানে সভার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। পরবর্তীতে মালদহ কলেজ মাঠে সভার আবেদন করেও অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। অভিযোগ, আদালতের দ্বারস্থ হওয়ার পরও পুলিশী টালবাহানা বন্ধ হয়নি। এর মধ্যেই রথবাড়ি এলাকায় সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বিপুল জনসমাগম হয়।

বাম শিবিরের অভিযোগ, সভা শেষ হওয়ার পরই প্রশাসনের সক্রিয়তা বাড়ে এবং দ্রুত এফআইআর দায়ের করা হয়। বর্তমানে এই মামলাকে ঘিরে বামেদের অন্দরেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সিপিআইএম ও আরএসপি দুটি দলে পুলিশের ভূমিকার বিরুদ্ধে পৃথকভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা