ভিন্ন স্বাদের রেসিপি পুরভরা সিম, একবার বানালে সবাই খেতে চাইবে বার বার

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপির মতো সিমও রয়েছে। ভাজা, ঝোল , ঝাল এই সমস্ত পদ হয় সাধারণত। স্বাদ বদলে এবার বানান অন্য কিছু রেসিপি। একঘেয়ে খাবার বাদ দিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে বানাতে পারেন পুরভরা সিম। কীভাবে বানাবেন রইল সেই রেসিপি। 

উপকরণ

৫-৬টি তাজা সিম

৩ টেবিল চামচ নারকেলবাটা

১ টেবিল চামচ সর্ষে-পোস্তবাটা

১ চা-চামচ কালোজিরে

১ চা-চামচ কাঁচালঙ্কা বাটা

নুন

 হলুদ

৪ টেবিল চামচ বেসন

২টেবিল চামচ চালের গুঁড়ো

স্বাদমতো চিনি

আধ চা-চামচ বেকিং পাউডার বা খাওয়ার সোডা

প্রণালী: প্রথমে সিম ধুয়ে নিয়ে দুই প্রান্ত কেটে  ভিতর থেকে বীজ বার করে নিন। তারপর চামচ বা ছুরির সাহায্যে সিমের ভিতরটা পরিষ্কার করুন। তারপর এবার অল্প নুন-তেল মাখিয়ে  ফুটন্ত জলের পাত্রের উপর ঝাঁজরির উপর সিম রেখে হালকা ভাপিয়ে নিন। তারপর একটি পাত্রে নারকেলবাটা, পোস্ত-সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল ভালো করে মাখিয়ে  সেদ্ধ সিমের পেটের ভিতরে ভালো করে ভরে দিন। তারপর  একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, খাওয়ার সোডা, নুন, স্বাদমতো চিনি, হলুদ, কালো জিরে, জল দিয়ে ব্যাটার গুলে নিন।  এবার পুর ভরা সিম, বেসনের মিশ্রণে  ডুবিয়ে ছাঁকা তেলে  ভেজে গরম ভাত-ডালের সঙ্গে  পরিবেশন করুন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য