মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অজিত ‘দাদা’র স্ত্রী সুনেত্রা পাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইতিহাস গড়লেন প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল পাঁচটা নাগাদ লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। মরাঠা ভূমে এই প্রথম কোনও মহিলা উপমুখ্যমন্ত্রী হলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এনসিপির রাজ্য সভাপতি সুনীল তাতকারে।

গত বুধবার (২৮ জানুয়ারি) মুম্বই থেকে পুণের বারামতী যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এনসিপি সুপ্রিমো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গতকাল বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভয়াবহ দুর্ঘটনায় অজিতের মৃত্যুর পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়, ফের এক হতে পারে এনসিপির দুই গোষ্ঠী। তবে দুই গোষ্ঠীর একত্রীকরণের পরে দলের হাল কার হাতে থাকবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়। এনসিপির পরবর্তী নেত্রী হিসাবে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে, অজিত পত্নী সুনেত্রা পাওয়ার ও দলের বর্ষীয়ান নেতা প্রফুল্ল পটেলের নাম নিয়ে চর্চা শুরু হয়। রাজ্যে ক্ষমতায় থাকা মহায়ুতি জোটের নেতৃত্বের তরফে শুক্রবারই এনসিপির শীর্ষ নেতাদের কাছে বার্তা পাঠানো হয়, অজিত পাওয়ারের জায়গায় তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হোক। সেই বার্তার পরেই এনসিপির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেন। এদিন দুপুর দুটো নাগাদ বিধান ভবনে বৈঠকে বসেছিলেন এনসিপির বিধায়করা। ওই বৈঠকেই পরিষদীয় দলনেত্রী হিসাবে সুনেত্রা পাওয়ার নির্বাচিত হন।

রাজনৈতিক পরিবারেই জন্ম সুনেত্রার। তাঁর বাবা পদমসিন পাতিল ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের বিশ্বস্ত সঙ্গী। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে এনসিপির হয়ে বারামতী কেন্দ্রে লড়েছিলেন। কিন্তু ননদ সুপ্রিয়া সুলের কাছে ১ লক্ষ ৫৮ হাজারের বেশি ভোটে হেরেছিলেন। লোকসভা ভোটে হারার পরে জুন মাসে দলের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়