বাগনানে পঞ্চায়েতের উদ্যোগে SIR শুনানি কেন্দ্রে অসুস্থদের জন্য রাখা হয়েছে একাধিক শয্যা ও চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে অসুস্থ বয়স্ক ভোটারদেরও। যেদিন থেকে গ্রাম পঞ্চায়েতে এসআইআর(SIR) শুনানি চলছে সেদিন থেকেই রয়েছে অসুস্থ মানুষদের জন্য একটি স্থায়ী বেড। আর ব্যবস্থা করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। যা আর কোথাও এরকম ব্যবস্থা দেখা যায়নি বলে দাবি গ্রাম পঞ্চায়েতের। শুধু তাই নয়, অসুস্থদের জন্য যেমন একাধিক বেড যেমন রাখা হয়েছে তেমনি রাখা হয়েছে চিকিৎসকও। অসুস্থ মানুষ এলে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার এই ব্যবস্থাকে কুর্নিশ জানিয়েছে এসআই আরে আসা মানুষজন। বিষয়টি দেখা গেছে হাওড়ার বাগনান(Bagnan) এক নম্বর ব্লকের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতে(Bangalpur Gram Panchayet)।

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান জানিয়েছেন,”এই গ্রামের যে সমস্ত মানুষের নোটিশ পেয়ে এসেছেন তাদের অধিকাংশেই বয়স পঞ্চাশোর্ধ। আর এই বয়সের দিকটি মাথায় রেখে অসুস্থ মানুষকে নিয়ে যাতে আপাতত কোন সমস্যা না হয়, প্রাথমিক চিকিৎসাটা যাতে ঘটনাস্থলেই করা যায় তার ব্যবস্থা রাখা হয়েছে। কারণ ইতিমধ্যেই কেউ স্যালাইন খুলে কেউ আবার কঠিন অস্ত্রোপচার থেকে বিশ্রাম না নিয়ে শুনানির লাইনে হাজির হয়েছেন নোটিশ পাওয়ার পর। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যাতে কোন অঘটন না ঘটে তার জন্যই স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে অসুস্থদের জন্য বেড এবং চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে।

বয়স্ক এবং অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানি করার নির্দেশ কমিশন জারি করলেও কোথাও সেই নিয়ম মানা হচ্ছে না বলে বারবার অভিযোগ সামনে আসছে। নোটিশ পাওয়ার পর বাধ্য হয়ে, তাই অসুস্থ এবং প্রবীণ ভোটাররা ভিড় জমাচ্ছেন শুনানি কেন্দ্রগুলিতে। নথি নিয়ে হাজির হয়ে প্রমাণ করতে হচ্ছে ভারতীয় নাগরিক বলে। যখন একের পর এক শুনানি কেন্দ্রে বয়স্ক ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার ঘটনা কিংবা মৃত্যুর ঘটনা সামনে আসছে সেই সময় বাগনানে স্থানীয় পঞ্চায়েতের এই উদ্যোগকে সকলেই প্রশংসা করেছে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু