এসআইআর আতঙ্কে বাবার মৃত্যু, প্রতিবাদ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে যাচ্ছে ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্ক জেঁকে বসেছে বাংলাজুড়ে। দেশ থেকে বের করে দেওয়ার আতঙ্কে ঘটছে একের পর এক প্রাণহানির ঘটনা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে একাধিক ব্যক্তিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাতেই আতঙ্কিত হয়ে পড়ছেন সকলে। তেমননি পাড়া ব্লকের চৌতলা গ্রামের আদিবাসী বৃদ্ধ দুর্জন মাঝি ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির নোটিস দেওয়া হয়েছিল। সেটি হাতে পেয়েই তিনি আতঙ্কে ভুগছিলেন। পরিবার ও তৃণমূলের তরফে অভিযোগ করা হয় সেই শুনানির আতঙ্কে বৃদ্ধ গত ২৯ডিসেম্বর আত্মঘাতী হন। বাবার মৃত্যুর প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনকে দায়ী করেন মৃতের ছেলে কানাই মাঝি। এবার কানাইবাবু বাবার মৃত্যুর প্রতিবাদ জানাতে আগামী সোমবার তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে যাবেন ।

ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন কানাই মাঝি। রয়েছেন দিল্লির বাংলা ভবনে। সেখান থেকেই সোমবার তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে যাবেন বাবার মৃত্যুর প্রতিবাদ জানাতে। এই প্রসঙ্গে কানাইবাবু বলেছেন, “নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্তা করছে। এতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। বাবার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের দায় নিতে হবে। তাই দিল্লি এসেছি।” 

এই ঘটনা নিয়ে পুরুলিয়া জেলার পাড়া থানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেই। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে বলা হয়, দুর্যন মাঝি (Durjan Maji) নামে আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ এসআইআরের শুনানির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বাড়ি থেকে কিছু দূরে রেললাইনে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ এস আই আর শুনানিতে হেনস্থার কারণে আত্মহত্যা করেছেন ওই আদিবাসী বৃদ্ধ। পরিবারের দাবি দুশ্চিন্তার কারণে আত্মহত্যার পথ বেছে নেন ওই বৃদ্ধ। ডেট সার্টিফিকেট ওই বৃদ্ধের পুত্র কানাই মাঝি পুরুলিয়ায় পাড়া থানায় (Para P.S.) জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল এর বিরুদ্ধে অভিযোগ দায়ের  করেন। 

আরও পড়ুন: পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ

কানাই মাঝি কমিশনের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন।  দ্ধের ছেলের দাবি, ২০০২ এ ভোটার তালিকায় তার বাবা দুর্যনের নাম ছিল। কিন্তু কমিশনের ওয়েবসাইটে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য অনলাইনে প্রকাশিত তালিকায় দুর্যনের নাম ছিল না। বিয়ে লোকে এসআইআর (SIR) ফর্ম জমা দেওয়ার সময় ওই বৃদ্ধ নির্ধারিত পরিচয়পত্রের সঠিক নথি ও জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে। কিন্তু কমিশনের নোটিশে বলা হয় উনি কোন নথি জমা দেননি। কমিশনের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করেছেন আদিবাসী বৃদ্ধর ছেলে কানাই। তার বাবার মৃত্যুর জন্য কমিশনের অসহযোগিতা ও ইচ্ছাকৃত অবহেলাকে দায়ী করেছেন ছেলে। ওই আদিবাসী বৃদ্ধর দেহ উদ্ধার হয়েছিল রেললাইন থেকে তার পুত্র এবংস্ত্রী আগেই জানিয়েছিলেন শুনানির জন্য এস আই আর কেন্দ্রে যাচ্ছিলেন তিনি টোটো ভাড়া করে যাবেন ভেবেছিলেন। কিন্তু টোটো না পেয়ে শুনানিতে কিভাবে যাবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে পড়ে বাড়ির কাছে দূরে রেল লাইনে থেকে তার দেহ উদ্ধার হয় ওই বৃদ্ধ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করে পরিবার। এই অভিযোগ দায়ের হওয়ার পর জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের  বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বি এন এস এর ৬১ (২) ধারায় অভিযোগ দায়ের করেন ওই আদিবাসী মৃত বৃদ্ধর ছেলে কানাই। আবেদনকারী তার অভিযোগ কে এফ আই আর হিসেবে গুরুত্ব দেওয়া রাজ্যে জানিয়েছেন। স্থানীয় থানার কাছে তার বৃদ্ধ বাবার মৃত্যুর বিচার চেয়েছেন ছেলে। এই প্রথম রাজ্যে জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই তিনিই যাচ্ছেন কমিশনের দফতরে। 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’