২ ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা, উদয়পুর রিসর্টে প্রস্তুতি তুঙ্গে, ভাইরাল ভিডিও

আগে জানা গিয়েছিল তাঁদের বিয়ের দিন ধার্য করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগামিকাল তথা ২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই গুঞ্জন চলছে, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন বিখ্যাত দক্ষিণী জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। আগে জানা গিয়েছিল তাঁদের বিয়ের দিন ধার্য করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগামিকাল তথা ২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু বিয়ের ব্যাপারে এখনও নিশ্চুপ তারকা জুটি। শোনা যায়, কয়েক মাস আগেই চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন তাঁরা। বাগদানের আংটিও নিজেদের মতো করে প্রকাশ্যে এনেছেন তারকা জুটি। কিন্তু তাও বিয়ের বিষয়ে মুখ খোলেন নি। তাঁদের প্রেমের বয়স ৪ বছর হয়ে গিয়েছে। ‘গীত গোবিন্দম’ ছবিতে প্রেমে পড়েছেন তাঁরা, মাঝে মধ্যেই একসঙ্গে ছুটি কাটানোর ছবি ভাইরাল হয়েছে জুটির। ২০২৫ সালের অক্টোবরে বিজয়ের হায়দরাবাদের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব-পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন তাঁরা। এবার মিস্টার অ্যান্ড মিসেস হতে চলেছেন বিজয়-রশ্মিকা।

এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দাবি করছে যে, আগামিকাল তথা ২ ফেব্রুয়ারী বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। দিন। ভিডিওটি উদয়পুরের একটি আইকনিক সিটি প্যালেসের ভিডিও। যাতে আভাস রয়েছে, তারকা জুটির বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। তানিয়া নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটি প্রকাশ করেছেন। যিনি বর্তমানে রাজস্থানের উদয়পুরে ছুটি কাটাচ্ছেন। তাঁর চোখে এই দৃশ্যটি পড়েছে এবং তিনি ভিডিওর আকারে ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্লিপে তাঁদের বিয়ের ডেকোরেশনের জিনিসপত্র দেখা গিয়েছে। বিশাল ঝাড়বাতি, বিস্তৃত মঞ্চ, ফুলের সাজসজ্জা এবং অনুষ্ঠানস্থল জুড়ে সাজসজ্জায় ব্যস্ত বেশ কয়েকজন কর্মীদের দেখা হয়েছে। যা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওতে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে বলতে দেখা গিয়েছে, ‘বন্ধুরা, আমরা তোমাদের একটা আপডেট দিচ্ছি। আমরা উদয়পুরের সিটি প্যালেসে আছি। আর তারা প্রাসাদ সাজিয়ে তুলছে। আমরা জানতে পারলাম যে এখানে কেউ বিয়ে করছে। অনুমান করো কে হতে পারে? রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা। তাঁরা বিয়ে করছেন। আমি তোমাদের সাজসজ্জা দেখাচ্ছি। আমি তোমাদের এক্সক্লুসিভ খবর দিচ্ছি। ২ ফেব্রুয়ারি, তারা বিয়ে করছেন।’ তবে আগামিকাল এই জুটি সত্যিই বিয়ে করছেন কিনা তা নিশ্চিত নয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Tanya ♡ (@tanyaa.yaaa)

শুক্রবার রাতে রশ্মিকাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার সময়, একজন ক্যামেরাম্যান রশ্মিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে,’বিয়েতে আমাদের আমন্ত্রণ জানাবেন তো?’ যা শুনে তিনি লজ্জা পেয়েছিলেন নায়িকা। উত্তর এড়িয়েই চলে যান। জানিয়ে রাখি, গীত গোবিন্দম (২০১৮) এবং ডিয়ার কমরেড (২০১৯) ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকে রশ্মিকা এবং বিজয়ের মধ্যে প্রেম শুরু হয়। এর আগে কয়েক বছর আগে রশ্মিকার একজন তেলেগু অভিনেতার সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু কোনও কারণে তা ভেঙে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের