মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: রাত পোহালেই স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময়ে এবার পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল পরিবহন সংগঠন(Transport Organization)।আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বছর খানেক আগে উলুবেড়িয়া(Ulaberia) শহর থেকে গাদিয়াড়া (Gadiyara)পর্যন্ত রুটে বাস চলাচল শুরু হয়।প্রায় ৪০ কিঃমিঃ এই যাত্রাপথে বেশ কয়েকটি স্কুল রয়েছে। যেখানে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের(Madhyamik Candidate) সেন্টারে যাওয়া -আসার জন্য কোন ভাড়া বহন করতে হবে না।আর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই রুটের বাস মালিকরা। শুধু অ্যাডমিট কার্ড দেখালেই হবে। ইতিমধ্যেই তাঁরা নোটিশ আকারে রুটে চলা বাসের গায়ে সেঁটে দিয়েছেন।

বাস মালিকদের সংগঠন গাদিয়াড়া -উলুবেড়িয়া প্রাইভেট বাস এসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত মন্ডল ও উৎপল পড়িয়া জানান,”ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”তাঁরা সকলের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অপরদিকে,ফোন করলেই মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন গাড়িচালক শংকর রায় ।দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রের পৌঁছনোর ব্যবস্থা করছেন শংকর রায় ।

ট্যাক্সি চালক(Taxi Driver) শংকর রায় জানান ,ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকেন তিনি। আর সাথে সকল ছাত্র-ছাত্রীদের জন্য কলম ,খাতা ,রুল, রবার , বোর্ড,জলের বোতল ও বিস্কুটের ব্যবস্থা করে থাকেন তিনি। আরো করে থাকেন সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ওষুধের ব্যবস্থা রাখেন।রাস্তায় কোন ছাত্র-ছাত্রী যদি গাড়ি বা টোটোর বা বাসের জন্য অপেক্ষা করে থাকেন তাদেরকেও গাড়িতে তুলে নেন তিনি। পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে ।সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রতিদিন জলের ও বিস্কুটের ব্যবস্থা করে থাকেন।কোচবিহারের বুকে বিভিন্ন ছাত্র-ছাত্রী গাড়ির পরিষেবা নিয়ে থাকেন।এই গাড়ির পরিষেবা পেয়ে সকলেই খুশি হন,তাদের সকলকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে