প্রতিবেশীর সঙ্গে ভক্তদের আলাপ করিয়ে দিলেন অমিতাভ বচ্চন, নেটমহলে ঝড় তুলল ভিডিও

ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতার পড়শি নির্মিত জেসরানি। যিনি ভিডিওতে অমিতাভের সঙ্গে তাঁর এক অনন্য সম্পর্কের কথা প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু ভক্তদের নয়, প্রতিবেশীদেরও দেখা দেন কিংবদন্তি অমিতাভ বচ্চন। প্রতি রবিবার অমিতাভের জুহুর বাড়িতে ভক্তদের ভিড় দেখার মতো থাকে। এই বয়সেও নায়ককে দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। তবে কাউকে নিরাশ করেন না তিনি। যাই হোক, ভক্তদের সঙ্গে অভিনেতার দেখা করার সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর প্রতি ভিডিওতেই অভিনেতার পিছনের বাড়ি থেকে একজন যুবকের দেখা মেলে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতার পড়শি নির্মিত জেসরানি। যিনি ভিডিওতে অমিতাভের সঙ্গে তাঁর এক অনন্য সম্পর্কের কথা প্রকাশ করেছেন।

প্রতি রবিবার, অমিতাভ বচ্চন জুহুতে তাঁর বাংলোর বাইরে জড়ো হওয়া শত শত ভক্তদের অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসেন। কিন্তু সেই ভিডিওতে ওই যুবককে সবসময় ফোকাস করা হয়। সেই ভিডিওগুলি একসঙ্গে যোগ করে জেসরানি তাঁর বানানো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্লিপটির শুরুতে দেখা গিয়েছে, যখন বচ্চন উষ্ণভাবে ভিড়ের দিকে হাত নাড়ছেন। আর ক্যামেরাটি তখন কাছের জানালায় তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা একটি ছেলের উপর জুম করে। জানেন তিনি কে? এটি নির্মিত জেসরানি। আবেগঘন ভিডিওতে, নির্মিত সরাসরি বচ্চনকে সম্বোধন করে অভিনেতার দয়া এবং নম্রতার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Nirmit Jesrani (@nirmitjesrani_)

তিনি বলেছেন, ‘অমিতাভ বচ্চন স্যার, আমি আপনার প্রতিবেশী। আমি আপনাকে কেবল একটি বার্তা দিতে চেয়েছিলাম যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে প্রতি রবিবার আপনার ভক্তদের শুভেচ্ছা জানানোর পর, আপনি আমাদের দিকে হাত নাড়িয়ে আমাদের উপস্থিতি স্বীকার করেন। স্যার, একবার আপনার সঙ্গে যদি দেখা করার সুযোগ পেতাম, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকতাম। আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।’

ভিডিওটি ভাইরাল হতেই, হাজার হাজার ব্যবহারকারী অমিতাভ বচ্চনকে ট্যাগ করে হৃদয়গ্রাহী মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আমি সবসময় রবিবার বিকেল ৫:৩০ টায় বচ্চন স্যারকে দেখতে জুহুতে আসি। আপনি তার প্রতিবেশী তা জেনে খুব খুশি।’ আর একজন ব্যবহারকারী বলেছেন, ‘সম্পর্কে আমিও আপনার প্রতিবেশী।’ আরও একজন রসিকতা করে বলেছেন, ‘রেখাজিকে আপনার ঘর ভাড়া দিয়ে দেবো’। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার মাধ্যম হয়ে উঠেছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!