শান্তিনিকেতনে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদে সরব স্কুলের ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিনিকেতন: স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করছেন। তারই প্রতিবাদের সরব হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের। প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর(Lipika Samanta) বিরুদ্ধেই কথা বলেন শান্তিনিকেতনের(Shantinikatan) পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। যদিও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর। এই স্কুলের ছাত্রীদের অভিযোগ তাদের জন্য ব্যবহৃত শৌচালয় সব সময় তালা বন্ধ করে রাখা হয়। পানীয় জলের ব্যবস্থা সঠিক নেই। পানীয় জলের জন্য একটি কল থাকলেও তা অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে রয়েছে।

মিড ডে মিলে(Mid Day Meal) অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সব থেকে উল্লেখযোগ্য সরকারের তরফে বিনামূল্যে সরবরাহ করা স্যানিটারী ন্যাপকিন ১০ টাকা দিয়ে কিনতে হয়। না হলে ছাত্রীদের বাড়ি থেকে প্রয়োজন হলে নিয়ে আসতে বলা হয়।এই সমস্ত অভিযোগ তুলে এদিন ব্যাপক বিক্ষোভ করেন স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তকে এই স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার করতে হবে। প্রধান শিক্ষিকা অবশ্যই ও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে সকল অসুবিধার কথাগুলি বলা হচ্ছে তার নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর জন্য অর্থ বরাদ্দ হলে সব সমস্যা মিটে যাবে। সহ শিক্ষিকারা যে অভিযোগ করেছেন তা সঠিক নয় বলে তিনি দাবি করেছেন। এদিন ছাত্রীদের এই বিক্ষোভের দরুন ওই স্কুলে স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়।প্রধান শিক্ষিকাকে পদ থেকে না সরালে আন্দোলন লাগাতার চলবে বলে হুমকি দিয়েছেন অভিভাবকরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে