ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া

না আর দেরি নয়, মাঠে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: না আর দেরি নয়, মাঠে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সকল ক্রিকেটারদের কোভিড টেস্ট করা হয়। কিন্তু সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে প্র্যাকটিস শুরু করতে আর দেরি করেননি কোচ রাহুল দ্রাবিড়। আক্রান্ত চার ক্রিকেটার আইসোলেশনে রয়েছে। ফলে তাদের ছাড়াই প্র্যাকটিস শুরু করে মেন ইন ব্লু।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরু করবে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার পর পোলার্ডদের বিরুদ্ধে টি-২০ সিরিজও খেলবেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

টিম ইন্ডিয়ার দুই ওপেনার শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড় এবং মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে তরুণ পেসার নভদীপ সাইনির রিপোর্ট পজিটিভ এসেছে। সেই সঙ্গে এই তালিকায় রয়েছেন দলের ফিল্ডিং কোচ-সহ আরও দু’জন সাপোর্ট স্টাফ। আপাতত সবাইকেই আইশোলেশনে পাঠানো হয়েছে। 

অন্যদিকে, দুই ওপেনার করোনায় আক্রান্ত হওয়ার জন্য তড়ি-ঘড়ি পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে মায়াঙ্ক আগরওয়ালের নাম। তাঁকেও কোভিড টেস্ট করিয়ে আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে হবে। আপাতত আর কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিসিআই।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার