বাবা মায়ের আপত্তিতে অভিমান, ৯ তলা থেকে ঝাঁপ ৩ নাবালিকা বোনের, তারপর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অনলাইন গেমিং নিয়ে পারিবারিক বিরোধের জেরে তিন নাবালিকা বোন নিজেদের অ্যাপার্টমেন্টের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে, বুধবার ভোররাতে প্রায় ২ টো নাগাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। তিনজনই এক অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, তারা প্রায় সব কাজ একসঙ্গেই করত। খাওয়া, পড়াশোনা, স্কুলে যাওয়া, এমনকি ঘুমোনোও। কোভিডের সময় থেকেই তারা অনলাইনে গেমিংয়ের প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ে বলে জানা গিয়েছে। বিশেষ করে অনলাইন টাস্ক-ভিত্তিক ‘কোরিয়ান লাভ গেম’ তারা নিয়মিত খেলত।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অনলাইন গেম নিয়ে বাবা মায়ের আপত্তি ও নিয়ন্ত্রণ আরোপকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই মতবিরোধ হতো। অভিযোগ, গেমিং আসক্তির কারণে মেয়েরা নিয়মিত স্কুলেও যেত না। ঘটনার রাতে কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুরো বিষয়টি ঘিরে তদন্ত শুরু হয়েছে। পরিবার, প্রতিবেশী এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনা অনলাইন গেমিং আসক্তি o মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়