উচ্চমাধ্যমিকের আগেই মর্মান্তিক মৃত্যু! গাছের ডাল কাটতে গিয়ে প্রাণহানী পরীক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরেই জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। তার আগেই প্রাণ গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বাড়ির পাশে থাকা গাছের ডাল কাটতে গিয়ে মৃত্যু হল সুমন মাইতির। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হলদিয়ার ভবানীপুর থানার বসানচক পূর্বপল্লীতে।

জানা গিয়েছে, বসন্ত পূর্বপল্লী এলাকার বাসিন্দা সুমন নিজের বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে গিয়েছিল। সেই সময় কোন ভাবে সেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎসৃষ্ট হয়ে এই মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে। দ্রুত তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাবার পর করতে বলে তো চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।

সুমনের পরিবার জানিয়েছে, পরীক্ষা সামনে থাকায় সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত‌ সে। পড়াশোনার মাঝে আচমকাই বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়েছিল সে। সেটাই তার জীবনের কাল হল। প্রাণ হারাতে হলো তাকে। সুমনের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না তার সহপাঠী ও শিক্ষকরা। ইতিমধ্যে দেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।। সেখানেই ময়নাতদন্ত করে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। পরীক্ষার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুমনের বাবা সুশান্ত মাইতি ভিন রাজ্যে কাজ করে। ছেলের মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে সুমনের পরিবার, বন্ধু-বান্ধব ও শিক্ষক মহলে।

 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য