বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আচমকা হানা পুলিশের! যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  আহামেদাবাদে নির্ভানা গ্রিনস উইকেন্ড হোমসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আচমকাই হানা দেয় পুলিশ, এবং মোট ৮১ জনকে আটক করে। জানা গিয়েছে, ২৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল এটি। অনুষ্ঠানে  অবৈধ মদ ও হুক্কা-র খোঁজ পেয়ে অভিযান পুলিশ চালায় পুলিশ।

প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই জায়গায় পৌঁছে বিলাসবহুল আয়োজনের পাশাপাশি আইন ভঙ্গের একাধিক প্রমাণ পায়। পার্টিতে বড় খাবারের কাউন্টার, কেক পরিবেশনের জন্য আলাদা ১১টি টেবিল এবং দামী বিদেশি মদ ও হুক্কার ব্যবস্থা ছিল। পুলিশ ঢুকতেই উপস্থিত অতিথিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। উপস্থিতদের বেশিরভাগের বয়স ছিল ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে।অভিযানে বেশ কয়েক বোতল বিদেশি মদ, ১০টির বেশি হুক্কা পাইপ এবং ২০টিরও বেশি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এই আয়োজন থেকে বোঝা যাচ্ছে, এটি পরিকল্পিতভাবে শহরের ধনী মহলের জন্য আয়োজন করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ৮১ জনের মধ্যে ৩৮ জন মহিলা।নিয়ম অনুযায়ী পুরুষদের মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মহিলাদের আইনি নোটিস দিয়ে ছেড়ে দেওয়া হয়।পুলিশ এখন এই অবৈধ পার্টির আয়োজক এবং নিষিদ্ধ মদের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের বেআইনি পার্টির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাজেয়াপ্ত সামগ্রী ও গাড়ি আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই