বিহার বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রশান্ত কিশোর, কেন মামলা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিহারের বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন পিকে ওরফে প্রশান্ত কিশোর।‌ ভোটকুশলী এবং রাজনীতিক প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জন সুরজ পার্টি। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন পিকে’‌র দল। এমনকী নতুন করে নির্বাচন করারও দাবি করেছে জন সুরজ পার্টি। এই দলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় কিছু অবৈধ এবং আইন বহির্ভূত কাজ হয়েছে। যার জেরে নির্বাচনের স্বাধীনতা নষ্ট হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই এখন আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

এদিকে বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী, ‘‌মহিলা রোজগার যোজনায়’‌ বেশ বড় পরিমাণ অর্থ দিয়েছিলেন। প্রত্যেক মহিলাকে ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করা হয়েছে। যা তখন আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচনকে প্রভাবিত করেছে বলে দাবি পিকে’‌র দলের। এই অভিযোগ তুলেই মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। জন সুরজ পার্টির সুপ্রিম কোর্টে পেশ করা আবেদনে বলা হয়েছে, এই ধরনের আর্থিক হস্তান্তর এবং অসঙ্গত সময়ে প্রকল্প চালু করা সংবিধানের একাধিক ধারাকে লঙ্ঘন করেছে। এখন দেখার বিষয় এই মামলার জল কতদূর গড়ায়।

অন্যদিকে এই কাজ করার ক্ষেত্রে সমতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ জন সুরজ পার্টির। পিকে’‌র দলের দাবি, সংবিধানের ১৪, ২১, ১১২, ২০২, এবং ৩২৪ ধারাকে লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ১২৩ ধারা অনুযায়ী এসব বিধি লঙ্ঘনকে নির্বাচনী দুর্নীতি হিসেবে গণ্য করে নতুন করে আবার নির্বাচনের নির্দেশ দিতে হবে। জন সুরজ পার্টির দাবি, ২৫ থেকে ৩৫ লাখেরও বেশি মহিলাদের কাছে ১০ হাজার টাকা সরাসরি হস্তান্তরকে নির্বাচনী দুর্নীতির অংশ হিসেবে বিবেচনা করা হোক।

এছাড়া মামলার হলফনামায় আরও বলা হয়েছে, স্ব–সহায়তা গোষ্ঠী জীবিকার প্রায় ১.৮ লক্ষ মহিলা কর্মীকে বুথে মোতায়েন করাও নির্বাচনের উপর প্রভাব ফেলেছে। এটিও অনিয়ম হিসেবে দেখা উচিত। এসব অনিয়ম ভোটারদের মনোভাবকে প্রভাবিত করেছে। আর নির্বাচনকে ‘ফ্রি’ ও ‘ফেয়ার’ হওয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই কারণে পুরনো ফলাফল বাতিল করে নতুন নির্বাচন হওয়া উচিত বলে আদালতের কাছে আবেদন করা হয়েছে। এই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে।

ইবোলা আতঙ্কে আফ্রিকার সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর