আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ পাক পেসার মহম্মদ হাসনাইন

এই তরুণ পাক পেসারের মাঠে নামার ছাড়পত্র কেড়ে নিল আইসিসি। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন মহম্মদ হাসনাইন। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এই তরুণ পাক পেসারের মাঠে নামার ছাড়পত্র কেড়ে নিল আইসিসি। পাশাপাশি, পিএসএল তথা পাকিস্তান ক্রিকেট লিগেও তাঁকে বোলিং করার অনুমতি দিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি। শুক্রবার লাহোরে আইসিসি-র অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। কিন্তু সেখানে দেখা যায় যে, তাঁর বোলিং অ্যাকশন পুরোপুরি অবৈধ। 

যার ফলে আপাতত অনির্দিষ্ট কালের জন্যই হাসনাইনের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে খেলা বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, তিনি আপাতত তাঁর কোচের কাছে বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার কাজ করবেন। এখনও পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে মোট ১৮টি টি-২০ ম্যাচ খেলে ১৭টি উইকেট তুলে নিয়েছেন ইনসাইন। এই ফরম্যাটে তাঁর একটি হ্যাটট্রিকও রয়েছেন। দেশের হয়ে ৮টি ওয়ান ডে ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওডিআইতে ঝুলিতে আছে ৮টি উইকেট। 

গত ২ জানুয়ারি সিডনি থান্ডারের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-২০ লিগে অভিষেক ঘটে ইনসাইনের। সেখানে অ্যাডিলেডের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারেই তিন উইকেট তুলে নেন তিনি। আর তরুণ পাক পেসারের সেই ওভারটি ছিল মেডেন। ওই ম্যাচে চার ওভার বোলিং করে ৩ উইরেটের বিনিময়ে ২০ রান দিয়েছিলেন ইনসাইন। যা সবাইকে মুগ্ধ করেছিল। যার ফলে এরপর আরও ৪টি ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার